ইসরায়েলে ইরানের কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২৫

ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলে ইরানের কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। এক ঘণ্টার মধ্যে তিন দফা হামলা চালানো হয়।

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম

ইসরায়েলে ইরানের পক্ষ থেকে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় আজ বুধবার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে, তারা ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে দেশটির দিকে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। মাত্র এক ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

হিব্রু ভাষার সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া ক্ষেপণাস্ত্র কয়েক জায়গায় আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। এরপর সেখানে ছুটে যান উদ্ধারকারীরা। 

 

 

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর