৫ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব দিয়েছিল ইরান

সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখতে পারে বলে জানিয়েছে ইরান। তবে তাদের এই প্রস্তাব প্রত্যাখান করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১০:০২ এএম

সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখতে পারে বলে জানিয়েছে ইরান। তবে তাদের এই প্রস্তাব প্রত্যাখান করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়।

ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ও একজন মার্কিন কর্মকর্তা বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরান বলেছে–তারা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখতে পারে। কিন্তু ট্রাম্প প্রশাসন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ২০ বছরের জন্য স্থগিতের দাবি জানিয়েছে।

এদিকে বিবিসির এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এই সংঘাতের একটি প্রধান প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। জবাবে ইরসায়েল ও মধ্যপ্রাচ্যে হামলা শুরু করে ইরান। সবশেষ গতকাল রোববার পাকিস্তানে আমেরিকা ও ইরানের ২১ ঘণ্টার এক শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। সাময়িক কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি স্থায়ী হবে কি না, তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। 

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর