সৌদিতে অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে বড় অঙ্কের জরিমানা

ভিজিট ভিসায় সৌদি গিয়ে অবৈধভাবে হজ করতে চাওয়া ব্যক্তিদের আশ্রয় দিলে সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা হবে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজ মৌসুমে কঠোর এই বিধিনিষেধ ঘোষণা করেছে।

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪১ পিএম

ভিজিট ভিসায় সৌদি গিয়ে হজ করতে চাওয়া অবৈধ হজযাত্রীদের কেউ আশ্রয়ের ব্যবস্থা করলে ওই ব্যক্তিকে সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা দিতে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা ৩২ লাখ ৭০ হাজার ৫৯৯ টাকা। গতকাল শুক্রবার এক লিখিত ঘোষণায় এ তথ্য জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ঘোষণায় বলা হয়েছে, যারা ভিজিট ভিসাধারী হজযাত্রীদের হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসভবন বা অন্য কোনো ধরনের আশ্রয়স্থলে থাকার ব্যবস্থা করবেন, তাদের ওপর এই জরিমানা প্রযোজ্য হবে। এ ছাড়া যারা প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো ব্যক্তিকে মক্কা বা অন্যান্য ধর্মীয় স্থানে লুকিয়ে থাকতে সহযোগিতা করেন, তাহলে তিনিও এই জরিমানার আওতায় পড়বেন।  

গালফ নিউজের প্রতিবেদনে জানা যায়, পুরো হজ মৌসুম জুড়ে অর্থাৎ জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের মাঝামাঝি পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে। প্রতিটি লঙ্ঘনের ঘটনায় জড়িত ব্যক্তির সংখ্যার ওপর ভিত্তি করে জরিমানার পরিমাণ একাধিক গুণ বাড়তে পারে।

সরকারের এই আদেশ অনেকেই মেনে চলেন না। অনেক বিদেশি নাগরিক দর্শনার্থী ভিসায় হজের উদ্যোগ নেন এবং প্রতি বছরই এই কারণে শত শত হজযাত্রীকে দেশে ফেরত পাঠায় সৌদির সরকার।

হজের বিধিনিষেধ মেনে চলতে এবং হাজিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, বিধি লঙ্ঘনের ঘটনায় বড় ধরনের আইনি পরিণতি হতে পারে। এ ছাড়া সৌদি আরবজুড়ে বিভিন্ন অঞ্চলের জন্য নির্ধারিত জরুরি নম্বর দিয়ে এ ধরনের লঙ্ঘনের ঘটনা জানাতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

 

হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
গত ১ মার্চ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ২০ হাজারের বেশি পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ফেরত পাঠিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি...
‘আমরা পশ্চিম এশিয়ায় ঘটে চলা ঘটনাবলির ওপর নিবিড়ভাবে নজর রাখছি। এই মুহূর্তে আমার এটুকুই বলার আছে। তবে নির্দিষ্ট এই চুক্তিটির কথা বললে, ভারতের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর এর...
পবিত্র হজ ও ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবে ভিক্ষাবৃত্তি, অননুমোদিত অর্থ সংগ্রহ ও ভিসার শর্ত লঙ্ঘন না করতে নাগরিকদের নির্দেশ দিয়েছে পাকিস্তান। এসব কর্মকাণ্ডে জড়িত হলে গ্রেপ্তার, আটক ও সৌদি আরব থেকে...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর