লেবানন

হিজবুল্লাহর ঘাড়ে দায় চাপিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েল

আপডেট : ০৩ মে ২০২৬, ০৯:২৫ পিএম

দক্ষিণ লেবাননে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। এ জন্য লেবাননের ১১টি শহর ও গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়তে জরুরি সতর্কতা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

রোববার দেওয়া ওই সতর্কবার্তায় আইডিএফ জানায়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে। এই অভিযোগকে কেন্দ্র করেই নতুন অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।

আইডিএফ আরও সতর্ক করে বলেছে, হিজবুল্লাহ বা তাদের কোনো স্থাপনার কাছাকাছি থাকা বেসামরিক নাগরিকরাও ঝুঁকির মধ্যে পড়তে পারেন। সে কারণে আগেভাগেই এলাকা খালি করতে বলা হয়েছে।

ইসরায়েল অবশ্য যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। গতকালই আইডিএফ-এর এক হামলায় ৪১ লেবানিজ প্রাণ হারিয়েছেন। এ নিয়ে গত দুই মাস ধরে চলা ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৯ জনে। এ ছাড়া আহতের সংখ্যা ৮ হাজারের বেশি।

ইসরায়েলের সেনাবাহিনী লেবানিজ সীমান্তের কাছাকাছি একটি ছোট ভূখণ্ড নিয়ন্ত্রণে রেখেছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি হিজবুল্লাহর অবকাঠামো হিসেবে ব্যবহৃত ঘরবাড়ি ধ্বংস করা হচ্ছে।

গতকাল ইসরায়েলের হামলার পর হিজবুল্লাহও পাল্টা জবাব হিসেবে উত্তর ইসরায়েলের দিকে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে বলে জানা গেছে। শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলি বাহিনীর বড় ধরনের ক্ষতি হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ।

ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে জোটের সদরদপ্তর স্থাপনে একমত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার তুরস্কে ৩ দেশের প্রতিনিধিদের প্রথম বৈঠকের পর দেয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো...
জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের লারাক দ্বীপে দুটি রকেট লঞ্চারে যুক্তরাষ্ট্রের বোমা হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা হয়। 
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।  ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর