মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মাঝেও গাজার ভবিষ্যৎ অনিশ্চিত

আপডেট : ১০ মে ২০২৬, ১০:২৬ পিএম

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা কিছুটা কমলেও গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। যুক্তরাষ্ট্র-ইরান এবং ইসরায়েল-লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, গাজায় নতুন করে সংঘাত বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হয়ে টানা ৪০ দিনের পাল্টাপাল্টি হামলার পর ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতিতে আছে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত। একই সময়ে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল-লেবাননের মধ্যেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে।

তবে এই শান্তি গাজাকে আরও ঝুঁকির মুখে ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, অন্যান্য ফ্রন্টে উত্তেজনা কমে যাওয়ায় ইসরায়েল এখন গাজার দিকে আরও বেশি মনোযোগ দিতে পারে। এতে করে গাজায় সামরিক চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

গাজার ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে হামাসের নিরস্ত্রীকরণ ও ভবিষ্যৎ শাসন কাঠামোর ওপর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চায়, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাস অস্ত্র ছাড়বে ও নতুন প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠবে। অন্যদিকে, হামাস বলছে, সম্পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহার ও গাজার পুনর্গঠন ছাড়া নিরস্ত্রীকরণ সম্ভব নয়।

বিশ্লেষকদের মতে, এই অবস্থানগত পার্থক্যের কারণে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হতে পারে। মানবিক সহায়তা বা সীমিত আকারে সমঝোতা এগোলেও মূল সমস্যাগুলো অমীমাংসিত থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, যুদ্ধবিরতির মাঝেও গাজায় হামলা বন্ধ হয়নি। গত ৬ মাসে ইসরায়েলি হামলায় সেখানে সাড়ে ৭শ’র বেশি ফিলিস্তিনি নিহত ও ২২শ’র বেশি আহত হয়েছে। হামাসের অভিযোগ, প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রবেশেও বাধা দিচ্ছে ইসরায়েল। 

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র বড় ধরনের সংঘাত এড়াতে চাইতে পারে ও সীমিত উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। তবে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও আঞ্চলিক বাস্তবতা যেকোনো সময় পরিস্থিতিকে নতুন মোড় দিতে পারে।

ফলে গাজার পরিস্থিতি এখনো অনিশ্চিত। যুদ্ধবিরতির আড়ালে চলমান রাজনৈতিক টানাপড়েনই নির্ধারণ করবে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে, নাকি আবারও শুরু হবে নতুন সংঘাত।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর