লেবাননে আবারও ইসরায়েলি হামলা, এবার ১৯ জনের প্রাণহানি

আপডেট : ২০ মে ২০২৬, ০১:৫৫ পিএম

যুদ্ধবিরতির মাঝে আবারও লেবাননে নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে দেশটিতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার দেইর কানুন শহরের একটি বাড়িতে হামলায় ৩ শিশুসহ ১০ জন নিহত হন। এতে আহত হন আরও ৩ জন। এছাড়া নাবাতিহ ও টায়ার জেলায় আরও ৯ জন নিহত ও ২৯ জন আহত হন। 

ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে এসব হামলায় প্রায়ই নারী, শিশুসহ বেসামরিক নাগরিকরা নিহত হচ্ছেন। 

অন্যদিকে, লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় লেবাননে প্রাণহানি ছাড়িয়েছে ৩ হাজার। আহত হয়েছেন দেশটির ৯ হাজারের বেশি নাগরিক। আর বাস্তুচ্যুত হয়েছেন ১২ লাখের বেশি মানুষ।

উল্লেখ্য, গত সপ্তাহে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর যুদ্ধবিরতির সময়সীমা ৪৫ দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দুই পক্ষের মধ্যে আবারও আলোচনার কথা রয়েছে।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর