ভারতে তাপমাত্রা পৌঁছেছে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে, বাড়ছে হিটস্ট্রোকের ঝুঁকি

আপডেট : ২৩ মে ২০২৬, ০৮:১৯ পিএম

তীব্র গরমে বিপর্যস্ত ভারতের উত্তর, পূর্ব এবং মধ্যাঞ্চল। সেখানে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। শুরুতে তীব্র তাপপ্রবাহ ২২ মে পর্যন্ত স্থায়ী হতে পারে এমন পূর্বাভাস থাকলেও বাড়ানো হয়েছে মেয়াদ। ভারতের আবহাওয়া বিভাগ বলছে ২৮ মে পর্যন্ত চলবে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ।

বছরের এপ্রিল ও মে মাস দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য উষ্ণতম সময়। তবে বিশেষজ্ঞরা বলছেন সুপার এল নিনোর প্রভাবে চলতি বছর তাপমাত্রা পরিস্থিতি ক্রমেই অসহনীয় রূপ নিচ্ছে।

তাপপ্রবাহে পুড়ছে ভারত। শনিবার ভারতের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় উত্তরপ্রদেশে। সেখানে তাপমাত্রা পৌঁছেছে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে। দিল্লিতেও তাপমাত্রা ৪৪ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। প্রচণ্ড গরমে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। গরম ও পানির সংকটে দিল্লির সঞ্জয় লেকে মরে গেছে শতাধিক মাছ।  

শুধু দিল্লি কিংবা উত্তরপ্রদেশই নয়, গরমে পুড়ছে পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়সহ  উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তেলঙ্গানা, রাজস্থানসহ বিস্তীর্ণ অঞ্চল। 

সাধারণত দিনের তুলনায় রাতের তাপমাত্রা কিছু কম থাকে। তবে এবার দেখা দিয়েছে ভিন্ন চিত্র। দিল্লি, উত্তরপ্রদেশসহ ভারতের উত্তরাঞ্চলের রাজ্যগুলোতে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। দিল্লিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রির আশপাশে ঘুরছে, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। এতে দুর্ভোগ বাড়ছে নিম্ন আয়ের মানুষের। 

গরমে অতিষ্ঠ স্থানীয় এক বাসিন্দা জানালেন,  এই গরম আমাদের ভোগান্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এমনকি সন্ধ্যায়ও তামপাত্রা সহ্যের বাইরে চলে গেছে। শ্রমিকরা রোদ থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু ঘরে থাকলে তো সংসার চলবে না। আমরা কোনোমতে কাজ চালিয়ে যাচ্ছি। 

তীব্র গরমে বিপাকে পড়েছেন গর্ভবতী নারীরা। অন্যান্যদের তুলনায় তাদের হিটস্ট্রোকের ঝুঁকি বেশি বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। 

আরও ৫ দিন তীব্র তাপপ্রবাহ থাকবে বলে সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। পুর্বাভাস বলছে, তীব্র তাপপ্রবাহের ঝুঁকিতে রয়েছে ভারতের উত্তর-পশ্চিম, উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চল। পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। দিতে হবে ৫০ হাজার রুপির বন্ড। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর