কাল শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা, শেষ মুহূর্তের প্রস্তুতি হাজিদের 

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার থেকে। আজ রাতেই মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হজযাত্রীরা। এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। 

আপডেট : ২৪ মে ২০২৬, ০৪:৪২ পিএম

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আজ সাত জিলহজ রাত থেকেই মক্কা হতে হজযাত্রীরা মিনার উদ্দেশ্যে রওনা হবেন। এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা।   

২৫ মে হজের মূল আনুষ্ঠানিকতাকে সামনে রেখে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন হাজিরা। হজের আনুষ্ঠানিকতার আগে মক্কার মসজিদ আল হারামে নামাজ আদায় করেছেন অনেকেই। অনেকেই প্রথমবারের মতো কাবা শরিফ দেখছেন। আল্লাহর ঘর দেখে ও তাওয়াফ করে আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করছেন তারা।   

মিনায় হাজিরা ৮ জিলহজ জোহর থেকে ৯ জিলহজ ফজরসহ মোট পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। ২৬ মে ফজরের নামাজ আদায় করার পর রওনা দেবেন আরাফাতের ময়দানের উদ্দেশে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা-শারিকা লাকা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাত ময়দান। 

সেখানে দুপুরে হজের খুৎবা শুনবেন। এরপর এক আজানে হবে জোহর ও আসরের নামাজ। সূর্যাস্তের পর হজযাত্রীরা যাত্রা করবেন মুজদালিফার পথে। সেখানে আবার এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ তারা। 

এ রাতে অবস্থান করবেন মুজদালিফায় খোলা আকাশের নিচে। ২৭ মে জামারায় প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের জন্য মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করবেন হাজিরা। বড় জামরাতে পাথর নিক্ষেপ করে মিনায় কোরবানির পশু জবাই করবেন তারা। কোরবানির পরপরই মাথা মুণ্ডন করে হজের ইহরাম ত্যাগ করবেন হাজিরা।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
হুতিদের দমনে তিনটি মূল চ্যালেঞ্জের মুখে সৌদি আরব। সামরিক অভিযান জোরদার করলেও, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা, রিয়াদের নিরাপত্তায় বড় উদ্বেগ। বিশেষ কোরে বিমানবন্দরে হামলার পর এই উদ্বেগ আরও...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর