যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধে জড়ানো ঠিক হয়নি: ট্রাম্প

আপডেট : ৩১ মে ২০২৬, ০৪:০৬ পিএম

ইরান যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেছেন তিনি। সাক্ষাৎকারে ইরাক যুদ্ধের প্রসঙ্গও টেনে আনেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের মতে, ইরাকে যুদ্ধ করা ছিল যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের ভুল। বাগদাদে মার্কিন বাহিনী প্রবেশ না করলেই ভালো হতো বলে মনে করেন তিনি।

তবে সাক্ষাৎকারে ট্রাম্প এও দাবি করেন যে, বি-টু বোমারু বিমান দিয়ে ইরানে হামলা না করলে এখন দেশটির কাছে পারমাণবিক অস্ত্র থাকত। এতে করে ইসরায়েল অস্তিত্ব সংকটে পড়ত বলে মত তাঁর।

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক বাহিনীকে বড় ধরণের আঘাত করা থেকে বিরত থেকেছে বলেও দাবি মার্কিন প্রসিডেন্টের। যদিও এই সাক্ষাৎকারে তিনি বরাবরের মতো সতর্ক করে বলেছেন, ইরান চুক্তিতে সম্মত না হলে এবার তাদের সামরিক খাতে আঘাত হানা হবে।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর