এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে নিজ দেশে পাঠাল সৌদি

আপডেট : ১৫ জুন ২০২৬, ১০:২৯ এএম

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযানে এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার এ তথ্য দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

মন্ত্রণালয় বলছে, গত ৪ থেকে ১০ জুন দেশটির নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন সরকারি সংস্থার যৌথ অভিযানে ৭ হাজার ৯৮৯ জনকে বহিষ্কার করা হয়েছে। এই অভিযানে ১০ হাজার ৭০০ জনের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে ৫ হাজার ৮৯৯ জনের বিরুদ্ধে আবাসন আইন লঙ্ঘন, ৩ হাজার ৮৪ জনের সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন ও ১ হাজার ৭৪২ জন শ্রম আইন ভঙ্গের অভিযোগ রয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, অভিযানকালে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৫ শতাংশ ইথিওপিয়া ও ৪৩ শতাংশ ইয়েমেনের নাগরিক। 

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
হুতিদের দমনে তিনটি মূল চ্যালেঞ্জের মুখে সৌদি আরব। সামরিক অভিযান জোরদার করলেও, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা, রিয়াদের নিরাপত্তায় বড় উদ্বেগ। বিশেষ কোরে বিমানবন্দরে হামলার পর এই উদ্বেগ আরও...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর