লেবাননে অভিযানের জেরে যুক্তরাষ্ট্র-ইরান আনুষ্ঠানিক স্বাক্ষর স্থগিত

লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর স্থগিত হয়েছে। সুইজারল্যান্ডে নির্ধারিত বৈঠক বাতিল হলেও আলোচনা প্রস্তুতি অব্যাহত রয়েছে।

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৫:১৫ পিএম

লেবাননে চলমান ইসরায়েলের সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর স্থগিত করা হয়েছে। শুক্রবার সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বুর্গেনস্টকে যুক্তরাষ্ট্র, ইরান, কাতার ও পাকিস্তানের প্রতিনিধিদের মধ্যে নির্ধারিত আলোচনা আপাতত হচ্ছে না। তবে আলোচনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রয়েছে বলে জানান তারা।

বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, এ আলোচনার সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা কখনোই সহজ বা আগে থেকে অনুমান করার মতো ছিল না। তবে পরিকল্পনা চূড়ান্ত হওয়ামাত্রই জেডি ভ্যান্স ও মার্কিন প্রতিনিধিদল রওনা হওয়ার জন্য প্রস্তুত ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় প্রতিনিধিদল পাঠানো স্থগিত রেখেছে তেহরান। একইসাথে চুক্তির আওতায় ৬০ দিনের আলোচনার অংশ হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ডে যাওয়ার পরিকল্পনাও স্থগিত করা হয়েছে। এর আগে মধ্যস্থাতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও সুইজারল্যান্ড সফর বাতিল করেন। 

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নিরাপত্তার প্রয়োজন থাকা পর্যন্ত দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করা হবে না। ফ্রান্সে ভার্চুয়ালি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। 

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর