যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করেই লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল

লেবাননে যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে ইসরায়েল হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং শান্তি আলোচনা অনিশ্চয়তায় পড়েছে।

আপডেট : ২০ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম

যুক্তরাষ্ট্রের চাপে লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হলেও থেমে নেই ইসরায়েলের হামলা। দক্ষিণাঞ্চলে আইডিএফের বিমান হামলায় নিহত হয়েছেন ৫ জন। এতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার চুক্তির পাশাপাশি হুমকিতে পড়েছে ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা। 

বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসানে বৃহস্পতিবার সমঝোতা স্মারকে সই করে ইরান ও যুক্তরাষ্ট্র। চুক্তিতে লেবাননে হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়।

চুক্তি উপেক্ষা করেই বৃহস্পতিবার রাতে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালায় আইডিএফ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ৮০টি লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। এসব হামলায় হিজবুল্লাহর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে বলেও দাবি করে আইডিএফ।

পরে ইসরায়েলি সেনাদের লক্ষ্য কোরে পাল্টা হামলা চালায় সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। গাইডেড মিসাইল দিয়ে ৩টি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করার দাবি করেছে হিজবুল্লাহ।   

হামলার পর তেহরান-ওয়াশিংটন শান্তি আলোচনার ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দেয়। এছাড়া শুক্রবার সুইজারল্যান্ডে পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাও স্থগিত করা হয়।

এই পরিস্থিতিতে হিজবুল্লাহ ও ইসরায়েলকে হামলা বন্ধে চাপ দেয় যুক্তরাষ্ট্র। পরে যুদ্ধবিরতিতে সম্মত হয় তারা। শুক্রবার বিকেল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, ইরানের সহায়তায় এই সমঝোতায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা। 

এর আগে, পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেন ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গাভির। লেবাননের দক্ষিণাঞ্চলে ৪ ইসরায়েলি সেনা নিহতের প্রতিক্রিয়ায় এ কথা বলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক এই মন্ত্রী।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর