যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডের পথে শাহবাজ শরিফ-জেডি ভ্যান্স

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের চূড়ান্ত আলোচনা করতে সুইজারল্যান্ডে উদ্দেশে রওনা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, এক সপ্তাহে তার সফরের পরিকল্পনায় বেশ কয়েকবার পরিবর্তন এসেছে। দেশটিতে এক থেকে দুইদিন থাকতে পারেন বলেও জানিয়েছেন ভ্যান্স।

আপডেট : ২১ জুন ২০২৬, ০৮:৪২ এএম

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের চূড়ান্ত আলোচনা করতে সুইজারল্যান্ডে উদ্দেশে রওনা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, এক সপ্তাহে তার সফরের পরিকল্পনায় বেশ কয়েকবার পরিবর্তন এসেছে। দেশটিতে এক থেকে দুইদিন থাকতে পারেন বলেও জানিয়েছেন ভ্যান্স।

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সুইজারল্যান্ডের পতে রওনা দিয়েছেন।

এর আগে, ইরানের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে সুইজারল্যান্ডে যান মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। সেখানে পৌঁছে তারা আলোচনার কারিগরি বিষয়গুলো নিয়ে কাজ করছেন।

এদিকে, চূড়ান্ত আলোচনার জন্য সুইজারল্যান্ডে পৌঁছেছেন ইরানের একটি প্রতিনিধিদল। তারা সতর্ক করে জানিয়েছে, লেবাননের বিষয়ে আগে সমাধানের উদ্যোগ না নিলে আলোচনায় কোনো অগ্রগতি হবে না। তবে আলোচনায় এই বিষয়ে গুরুত্ব দেয়া হবে বলেও জানিয়েছেন ভ্যান্স।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের এই বৈঠকে অংশ নিতে সুইজারল্যান্ডের বার্গেনস্টকের পথে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতারও এই আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্জিত সমঝোতাগুলোর বাস্তবায়নে পাকিস্তান অব্যাহতভাবে সমর্থন ও সহযোগিতা প্রদান করবে।

তথ্যসূত্র: রয়টার্স, আল-জাজিরা।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর