সৌদি-যুক্তরাষ্ট্র বেসামরিক পরমাণু চুক্তি সই

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৬:০৮ পিএম

সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক ও দীর্ঘমেয়াদি পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে ট্রাম্প প্রশাসন। আগামী কয়েক দিনের মধ্যে চুক্তিটি মার্কিন কংগ্রেসে পেশ করার পরিকল্পনা রয়েছে তাদের। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছেন। এর ফলে সৌদি আরবের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথ উন্মুক্ত হতে পারে।

জানা গেছে, ৩০ বছর মেয়াদি এই চুক্তির প্রাথমিক আর্থিক মূল্য কয়েক হাজার কোটি ডলার। এর মূল লক্ষ্য সৌদি আরবের পারমাণবিক অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের দায়িত্ব মার্কিন প্রতিষ্ঠানগুলোর হাতে তুলে দেওয়া। ফলে এ খাতে অন্যান্য বিদেশি প্রতিযোগী কোম্পানির অংশগ্রহণ সীমিত হতে পারে।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি সৌদির জন্য বড় কূটনৈতিক সাফল্য। এর মাধ্যমে দেশটি উন্নত পারমাণবিক প্রযুক্তিতে প্রবেশের সুযোগ পাবে।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর