কুয়েত–জর্ডানের মার্কিন স্থাপনায় ইরানের হামলা

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৭:১৮ পিএম

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা কুয়েতে তিনটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে আবারও ড্রোন হামলা শুরু করেছে।

জর্ডানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে তারা। এতে বলা হয়, বৃহস্পতিবার সকালে ইরান থেকে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। আরেকটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় পড়ায় কোনো প্রাণহানি ঘটেনি।

এর আগে বুধবার সন্ধ্যায় ছয়টি ড্রোন হামলা প্রতিহত করার তথ্য দিয়েছিল জর্ডানের সেনাবাহিনী।

এদিকে বৃহস্পতিবার সকালে ইরানে আবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের বেশ কিছু এলাকায় বোমা হামলা চালানো হয়েছে বলে ইরানের সরকারি গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

তবে ওই হামলায় কোথায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

দুই সপ্তাহ আগে দ্বিতীয় দফায় হামলা শুরু করার পর এতদিন কেবল রাতেই হামলা চালাচ্ছিল মার্কিন সামরিক বাহিনী। কিন্তু এখন দিনের বেলাতেও হামলা চালানোর খবর পাওয়া যাচ্ছে।

গত মঙ্গলবারের হামলায় মার্কিন সেনারা বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম অ্যাক্সিওস।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর