সৌদি-তুরস্কের সাথে সামরিক চুক্তির পর পাকিস্তানের লক্ষ্য এবার ইরান

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৪:৩০ পিএম

গত সপ্তাহে সৌদি আরব-তুরস্কের সাথে ত্রিপক্ষীয় সামরিক চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তান আবারও ইরান-যুক্তরাষ্ট্রের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে আনতে এবং শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টা ঠেকাতে কাজ করছে ইসলামাবাদ।

উল্লেখ্য, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মাঝেই যুদ্ধের স্থায়ী অবসান ও দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনে চলছে আলোচনা। 

এই প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি সম্প্রতি তেহরান সফর করেছেন। সেখানে তিনি ইরানি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথ তৈরি করা এবং হরমুজ প্রণালিকে ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা নিরসনে উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন।

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ৬০ দিনের সমঝোতা স্মারকের সময়সীমা শেষ হবে আগামী রোববার (১৬ আগস্ট)। এর আগে দুই পক্ষকে আলোচনায় বসাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে পাকিস্তান। এরই মধ্যে আবারও হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই। 

এদিকে, ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ইরানি বিপ্লবী গার্ডের উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকদি। 

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর