গাজা নিয়ে মিসরের গোয়েন্দা প্রধানের সাথে হামাসের বৈঠক

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৮:১৫ পিএম

গাজায় যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি নিয়ে মিসরের গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠক করেছে হামাসের একটি প্রতিনিধিদল। কায়রোতে অনুষ্ঠিত এই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত ১৫ দফা পরিকল্পনা বাস্তবায়ন ও যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের বিষয়ে আলোচনা হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স। 

রোববার মিসরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদের সঙ্গে বৈঠকে হামাসের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির প্রধান খলিল আল-হাইয়া। মিসরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিডল ইস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, বৈঠকে হামাস, ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা বাস্তবায়ন সম্পন্ন করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। 

হামাসের এক কর্মকর্তা জানান, আলোচনায় যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ পরিস্থিতি ও চুক্তি বাস্তবায়নে ইসরায়েলকে বাধ্য করার প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। 

হামাসের দাবি, যুদ্ধবিরতি চুক্তির আওতায় থাকা ১৫ দফা রোডম্যাপ বাস্তবায়নে তারা প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের আসন্ন মধ্যপ্রাচ্য সফরের আগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী সপ্তাহে তিনি ইসরায়েল ও মিসর সফর করবেন।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর