ইরানের ওপর ট্রাম্পের আর্থিক নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে?

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৫:২৯ পিএম

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক অভিযান আন্তর্জাতিক রাজনীতিতে তৈরি করেছে নতুন উত্তেজনা। নিষেধাজ্ঞার মাধ্যমে তেহরানের অর্থনীতি দুর্বল করার পাশাপাশি দেশটির বাণিজ্যিক অংশীদারদের ওপরও চাপ প্রয়োগ করতে চাইছে ওয়াশিংটন। তবে চীন ও রাশিয়ার মতো প্রভাবশালী দেশ ইরানের পাশে থাকায় এই কৌশল কতটা কার্যকর হবে, তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তেহরানকে অর্থনৈতিক সহায়তা দেওয়া দেশগুলোকেও শাস্তির মুখোমুখি করার হুমকি তার। আর এই অভিযানের নাম দিয়েছেন ইকোনমিক ডি-ডে।

ট্রাম্পের এই অভিযানের মূল লক্ষ্য ইরানের বাণিজ্য, তেল রপ্তানি ও আর্থিক লেনদেন ব্যবস্থাকে দুর্বল করা। তবে এখানে মূল আলোচনার বিষয়, যুক্তরাষ্ট্র এককভাবে এই চাপ প্রয়োগ করে কতটুকু সফল হতে পারবে। কারণ এখানে চীন ও রাশিয়াকে দেখা হচ্ছে চ্যালেঞ্জ হিসেবে।

ইরানের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার চীন দীর্ঘদিন ধরে দেশটির তেল কিনে আসছে। মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি থাকা সত্ত্বেও বেইজিং নিজেদের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। ফলে চীনকে ইরানের সঙ্গে বাণিজ্য কমাতে বাধ্য করা ওয়াশিংটনের জন্য কঠিন হবে বলে মত বিশ্লেষকদের।

রাশিয়ার ক্ষেত্রেও রয়েছে একই ধরনের বাস্তবতা। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই মস্কো ও তেহরান বিকল্প বাণিজ্যিক ও সামরিক সহযোগিতা বাড়িয়েছে। দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব চুক্তি এবং নিষেধাজ্ঞা এড়িয়ে লেনদেনের ব্যবস্থা যুক্তরাষ্ট্রের চাপকে সীমিত করতে পারে বলেও মনে করা হচ্ছে।

এদিকে, মার্কিন চাপের প্রভাবে সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম সীমিত করার ঘোষণা দিয়েছে। ইরানের বাণিজ্যিক প্রবেশাধিকার অনেকাংশে আমিরাতের ওপর নির্ভরশীল হওয়ায় এমন পদক্ষেপ তেহরানের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক আঘাত হতে পারে।

কিন্তু সব মিলিয়ে, ট্রাম্পের অর্থনৈতিক অভিযান ইরানের ওপর চাপ বাড়াতে সক্ষম হলেও দেশটির অর্থনীতিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা সহজ হবে না। কারণ চীন, রাশিয়া ও ব্রিকসের মতো বিকল্প অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে ইরানের সম্পর্ক যুক্তরাষ্ট্রের কৌশলের বড় সীমাবদ্ধতা হয়ে থাকবে।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিরোধীদের সঙ্গে সিজেপির বিভেদ তৈরির চেষ্টার অভিযোগ করেছেন নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে। মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর