ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদন বলছে, মাত্র এক সপ্তাহের মধ্যেই ইরানি রিয়ালের মানে ১০ শতাংশ পতন হয়েছে। অপরদিকে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর এবং মার্কিন প্রশাসনের আরও বেশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর ইরানের মুদ্রার মান অর্ধেকে নেমে এসেছে।
উল্লেখ্য, ছয় মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে ইরানের অর্থনীতি। ইরানি মুদ্রার দরপতনের সাথে তাল মিলিয়ে বেড়েই চলেছে মূল্যস্ফীতি।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের হিসেব অনুযায়ী, আগস্টে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি পৌঁছায় ৮৪ দশমিক ৪ শতাংশে। গত বছরের তুলনায় ১৩৪ শতাংশ ছাড়িয়েছে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি। নিত্যপণ্যের অত্যধিক দামে সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ ইরানিরা।



