ইরান যুদ্ধ ইস্যুতে অভিশংসনের ঝুঁকিতে রয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। হেগসেথের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন তার নিজ দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা থমাস ম্যাসি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
থমাস ম্যাসির অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের নির্দেশ বাস্তবায়ন করেছেন হেগসেথ। এই অভিশংসন প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা কম হলেও, এনিয়ে প্রতিনিধি পরিষদে ভোট হতে পারে।
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এমন ভোটাভুটি ক্ষমতাসীন রিপাবলিকান দলের অনেক নেতার জন্য অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবটি প্রিভিলেজড হিসেবে দাখিল করেছেন ম্যাসি। এর অর্থ হলো, পরবর্তী দুই কার্যদিবসের মধ্যেই প্রস্তাবটি নিয়ে আলোচনা বা পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য প্রতিনিধি পরিষদ।
উল্লেখ্য, ইরানে ছয় মাসের সামরিক আগ্রাসনে যুক্তরাষ্ট্রের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার কোটি ডলারে। ফলে দেশের অভ্যন্তরেও চাপে আছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।



