ইয়েমেনে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘাত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলের মারিবে সেনাবাহিনী ও হুতিদের মধ্যে তীব্র সংঘাত হয়েছে। এতে অন্তত ৮০ জন হুতি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইয়েমেনি সেনাবাহিনীর মিডিয়া বিভাগের পরিচালক ইয়াহিয়া আল-হাতেমি। এদিকে হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করতে রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

একের পর এক শহরের দখলের পর এবার হুতি বিদ্রোহীদের নজর মারিব প্রদেশের রাজধানী মারিব সিটির দিকে। এরই মধ্যে প্রদেশটির প্রায় সব শহরই দখল নিয়েছে ইরান-সমর্থিত এই গোষ্ঠী।

রোববার মারিব সিটিতে সেনাবাহিনী ও হুতিদের মধ্যে তীব্র সংঘাত হয়েছে। এতে অন্তত ৮০ জন হুতি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। এ ছাড়া ২৪ ঘণ্টায় হুতিদের ৯টি সামরিক যান ধ্বংস করা হয়েছে বলেও জানান সেনাবাহিনীর মিডিয়া বিভাগের পরিচালক ইয়াহিয়া আল-হাতেমি।

সেনা-হুতি সংঘাত চলাকালে মারিবজুড়ে অভিযান পরিচালনা করেছে ইয়েমেনের বিমানবাহিনী। অভিযানে প্রদেশের বিভিন্ন এলাকায় হুতিদের সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে সংঘাতে ইয়েমেনের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে কোনো তথ্য দেননি হাতেমি।

এদিকে হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করতে রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন হুতিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প।

এর আগে ট্রাম্প দাবি করেন, হুতিরা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলা করা থেকে বিরত রয়েছে। এমন সময়ে তিনি এসব কথা বলছেন, যখন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ক্রমাগত চাপের মুখে রয়েছে। হুতি বিদ্রোহীরা প্রায় প্রতিদিনই সৌদির বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে।

অন্যদিকে হুতিদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরবকে সামরিক সহায়তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, পাকিস্তানসহ ত্রিদেশীয় মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় রিয়াদকে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত আঙ্কারা।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪ হাজার ৫১০ কোটি ডলার খরচ হয়েছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসকে এ তথ্য জানিয়েছে পেন্টাগন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিকভাবে তিনটি শর্ত পাঠিয়েছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি কাতারভিত্তিক সংবাদমাধ্যম...
সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হরমুজ প্রণালি ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। হুতিদের হামলা এবং তেল পরিবহন পথের সংকটের কারণে সৌদি আরবকে...
কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া এলাকা যেন মরণ ফাঁদ। গত তিন মাসে এই সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। আহত হয়েছে অর্ধশতাধিক। স্থানীয়দের আভিযোগ, ট্রাক-বাসের বেপরোয়া গতি এবং...
সুনামগঞ্জের ছাতকে প্রশাসনের নাকের ডগায় কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে ২০০টির বেশি অবৈধ চুন কারখানা। স্থানীয়ভাবে ‘পাজু’ নামে পরিচিত এসব কারখানায় চুন তৈরিতে প্রতিদিন পোড়ানো হচ্ছে শত শত মণ কাঠ।...
ঘন ঘন লোডশেডিংয়ে উৎপাদন সংকটে পড়েছে দেশের অন্যতম বড় সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রাইস মিলগুলো। এতে ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে চাল উৎপাদন। মিল মালিকদের দাবি, প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ কোটি টাকা...
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। অসুস্থ শিক্ষার্থীরা বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর