ইয়েমেনের বিদ্রোহীরা এত শক্তিশালী হলো কীভাবে?

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

ইয়েমেনে হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রায় নতুন করে আলোচনায় এসেছে মধ্যপ্রাচ্যের এই সশস্ত্র গোষ্ঠীটি। একসময় বিচ্ছিন্নতাবাদী ধর্মীয় ও সামরিক গোষ্ঠী হিসেবে পরিচিত হলেও তিন দশকেই সুসংগঠিত ও শক্তিশালী সামরিক বাহিনীতে পরিণত হয়েছে হুতিরা। ইয়েমেনের গণ্ডি পেরিয়ে আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌ চলাচলেও প্রভাব ফেলছে তারা।

নব্বইয়ের দশকে উত্তর ইয়েমেনে জায়েদি শিয়া মুসলিমদের পুনর্জাগরণ আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করে হুতিরা। পরে ইয়েমেন সরকারের বিরুদ্ধে ছয় দফায় যুদ্ধে জড়িয়ে নিজেদের সামরিক শক্তির জানান দেয় তারা।

২০১১ সালের আরব বসন্তের ঢেউয়ে ইয়েমেনের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হলে সুযোগ নেয় হুতিরা। বাড়াতে থাকে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা। একই সঙ্গে ইরান ও হিজবুল্লাহর সঙ্গেও জোরদার করে সম্পর্ক।

২০১৪ সালে রাজধানী সানা দখল করে কেন্দ্রীয় সরকারকে উৎখাত করে হুতিরা। এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। শুরু হয় দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ।

আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক বারা শিবান বলেন, ‘হুতিদের অগ্রগতিতে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে হিজবুল্লাহ। তাদের সহায়তা না থাকলে হুতিরা হয়তো পাহাড়ি এলাকায় সীমিত পরিসরে থাকা ছোট মিলিশিয়াই হয়ে থাকত। তাদের সংগঠন, নেতৃত্বব্যবস্থা ও সামরিক সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করেছে হিজবুল্লাহ।’

দীর্ঘ সংঘাতে ইয়েমেন সরকারের পক্ষে অবস্থান নেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। তবে ২০১৭ সালে কাতার সরে যাওয়ার পর সৌদি ও আমিরাত-সমর্থিত পক্ষগুলোর মধ্যেও দেখা দেয় বিরোধ।

বারা শিবান বলেন, ‘কাগজে-কলমে জোটের লক্ষ্য ছিল ইয়েমেন সরকারকে সমর্থন করা। কিন্তু বাস্তবে দুটি প্রতিদ্বন্দ্বী পক্ষ তৈরি হয়। আমিরাত সমর্থন করে দক্ষিণের বিচ্ছিন্নতাবাদীদের, আর সৌদি সমর্থন করে ইয়েমেন সরকারকে। ফলে এক সংঘাতের মধ্যেই আরেকটি সংঘাত তৈরি হয়, যার সুবিধা পায় হুতিরাই।’

২০২২ সালের যুদ্ধবিরতিতে সংঘাতের তীব্রতা কিছুটা কমলেও সম্প্রতি আবারও বিভিন্ন এলাকায় লড়াই শুরু হয়েছে। বাব আল-মান্দেব প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে হুতিরা।

বারা শিবান আরও বলেন, ‘এই মুহূর্তে হুতিরা আলোচনায় আগ্রহী নয়। তারা মনে করছে, তাদের সামরিক সক্ষমতা যথেষ্ট এবং তারা আরও ভূখণ্ড দখল করতে পারবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগও এখন তাদের দিকে।’

বর্তমানে হুতিদের অন্যতম প্রধান সামরিক সক্ষমতা হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। ইসরায়েল, সৌদি আরব ও লোহিত সাগরে চলাচলকারী অন্যান্য জাহাজেও হামলা চালিয়েছে তারা। ফলে ইয়েমেনের সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক বাণিজ্যপথে।

সম্প্রতি ইরানে আয়োজিত সরকার-সমর্থিত বিশাল সমাবেশ ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশ্লেষকদের মতে, এই কর্মসূচির লক্ষ্য শুধু সম্ভাব্য বিদেশি হামলার মোকাবিলায় প্রস্তুতি নয়, বরং সাধারণ নাগরিকদের...
ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলের মারিবে সেনাবাহিনী ও হুতিদের মধ্যে তীব্র সংঘাত হয়েছে। এতে অন্তত ৮০ জন হুতি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইয়েমেনি সেনাবাহিনীর মিডিয়া বিভাগের পরিচালক ইয়াহিয়া...
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪ হাজার ৫১০ কোটি ডলার খরচ হয়েছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসকে এ তথ্য জানিয়েছে পেন্টাগন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিকভাবে তিনটি শর্ত পাঠিয়েছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি কাতারভিত্তিক সংবাদমাধ্যম...
নদী ভাঙনে দিশেহারা লালমনিরহাট, গোপালগঞ্জ, মোংলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি, ভিটেমাটিসহ নানা স্থাপনা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে...
নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুরে নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাতের বদলির আদেশ দেওয়া হয়। 
সারাদেশে ককটেল হামলার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে দায়ী করেছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। আর এ জন্য এনসিপির এই নেতাকে গ্রেপ্তারের দাবিও...
সরকারি হাসপাতালের সামনে বেসরকারি ক্লিনিক–ডায়াগনস্টিক সেন্টার খোলার অনুমোদন আর দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার সকালে গজারিয়া উপজেলা...
লোডিং...

এলাকার খবর