ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ত্যাগ করবে না ইরান। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিবিসি বাংলার লাইভ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

পেজেশকিয়ান স্পষ্টতই জানিয়েছেন যে, তাঁর দেশ ইরান 'পারমাণবিক বিজ্ঞান' এবং 'শান্তিপূর্ণ প্রযুক্তি' ত্যাগ করবে না। তিনি বলেন, 'পারমাণবিক জ্ঞানে কেবল কয়েকটি দেশের একচেটিয়া অধিকার আছে - এটা ইরান মানে না।' পাশাপাশি তিনি এও বলেছেন যে, ইরান তার নিজস্ব জলসীমায় নৌপরিবহন তাদের কাছ থেকে কেড়ে নিতে দেবে না।

বক্তব্যে ইরান যুদ্ধের প্রসঙ্গও টেনে আনেন পেজেশকিয়ান। মিনাব স্কুলে ও স্টেডিয়ামে নিরস্ত্র মানুষের ওপর মার্কিন বাহিনীর বোমা হামলার কথাও উল্লেখ করেন তিনি। এছাড়া ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার কথাও উঠে আসে তার বক্তব্যে।

ইরানের প্রেসিডেন্ট দাবি করেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের কেবল 'রক্ষা' করেছিল। আত্মরক্ষার জন্য ইরানের শক্তি প্রয়োজন ছিল বলে জানান পেজেশকিয়ান। 

তিনি বলেন, 'যখন আপনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আত্মরক্ষা করেন, তখন তারা সেটিকে ‘সন্ত্রাসবাদ’ এবং ‘অঞ্চলের অনিরাপত্তা সৃষ্টি’ বলে আখ্যায়িত করে।'

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এর পরিদর্শকদের ইরানে প্রবেশ করতে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'ইসরায়েলের নিজস্ব পারমাণবিক বোমা রয়েছে, কিন্তু কখনও সেটি পরিদর্শন করা হয়নি। অথচ তারা ইরানকে পরিদর্শন করছে। ইসরায়েল মানুষ হত্যা করে, কিন্তু নিষেধাজ্ঞার মুখে পড়ে ইরান।'

বক্তব্যে দৃঢ়তার সাথে পেজেশকিয়ান জানান, শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত পারমাণবিক কর্মসূচি থেকে ইরান সরে আসবে না।

জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে 'আধিপত্যবাদী আচরণ' এবং 'দম্ভের' বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করেছেন ইরানের প্রেসিডেন্ট। ট্রাম্পের হুমকি ইরানি জাতিকে আরও ঐক্যবদ্ধ করবে এবং এ জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে বলে জানান মাসুদ পেজেশকিয়ান।

জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ইরান ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বৈঠক করেছেন ইরান ও মার্কিন কর্মকর্তারা। তাদের মধ্যে বৈঠক ভালো ও ফলপ্রসূও হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের...
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ভাষণে গাজায় ইসরায়েলের গণহত্যার...
সম্প্রতি ইরানে আয়োজিত সরকার-সমর্থিত বিশাল সমাবেশ ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশ্লেষকদের মতে, এই কর্মসূচির লক্ষ্য শুধু সম্ভাব্য বিদেশি হামলার মোকাবিলায় প্রস্তুতি নয়, বরং সাধারণ নাগরিকদের...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক জ্বালানি যুদ্ধবিরতিতে আগ্রহ প্রকাশ করেছে ইউক্রেন। জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন ও ব্রিটিশ নেতাদের সঙ্গে বৈঠক শেষে একথা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর