অশান্ত পাকিস্তানের বেলুচিস্তান, ব্যাপক বিক্ষোভ

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৮:১৬ এএম

মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার ফি বাড়ানোর প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ করেছে বেলুচিস্তান স্টুডেন্টস অ্যালায়েন্স। গত বৃহস্পতিবার বেলুচিস্তানের কোয়েটা প্রেসক্লাবের সামনে বিপুল সংখ্যক শিক্ষার্থী কোয়েটা প্রেস ক্লাবের সামনে নানা ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ করেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ভর্তি পরীক্ষার ফি বাড়ানোর কারণে বহু দরিদ্র শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। তারা শিক্ষাকে সহজলভ্য করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে পাকিস্তানজুড়ে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মারাত্মক সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা। দেশটিতে ইন্টারনেট সচল থাকলেও এর গতি কম। ফলে বিঘ্নিত হচ্ছে ব্যবসা-বাণিজ্য। তবে কেন এমন ঘটছে এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)। দেশটির বহু ব্যবহারকারী জানিয়েছেন, তারা অনেক ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। তবে কেউ কেউ ভিপিএন ব্যবহার করছেন।

এর আগে নিরাপত্তা হুমকির অজুহাত তুলে গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কয়েক দিন আগে ও পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বন্ধ করে দিয়েছিল পাকিস্তান সরকার।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, সম্প্রতি বেলুচিস্তানে সরকারবিরোধী বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বেলুচিস্তান প্রদেশে চীন-সমর্থিত বিমানবন্দর প্রকল্পের বিরুদ্ধে সাধারণ মানুষদের অসন্তোষ বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকেরা।

উল্লেখ্য, বেলুচিস্তানের বন্দর শহর গোয়াদরে চীনের সহায়তায় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করেছে পাকিস্তান। এটি এখন উদ্বোধনের অপেক্ষায়। এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠ জাতিগত বেলুচরা প্রাকৃতিক সম্পদ ধ্বংসের অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে।

বেলুচদের রাজনৈতিক এবং আর্থসামাজিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বেলুচ ইয়াকজেহতি কমিটির (বিওয়াইসি) নেতা মাহরাং বালুচ বলেন, ‘পাকিস্তান সরকার হাজার হাজার বেলুচকে জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা এসব গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করছি।’

মাহরাং বালুচ আরও বলেন, ‘এখানকার প্রকল্পে বিনিয়োগ করেছে চীন। সুতরাং বেলুচ গণহত্যার সঙ্গে চীনও জড়িত।’

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রশ্নে আরও জোরালো হচ্ছে দিল্লিতে চলমান ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলন। বিষয়টি এখন শুধু শিক্ষা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ভারতের জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে...
হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ভারতের শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। আর যন্তর মন্তর ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
চলতি বছর না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর