ভিসা ছাড়াই পাকিস্তান যাওয়া যাবে যেসব দেশ থেকে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম

ভিসায় নতুন নিয়ম করেছে পাকিস্তান। এখন থেকে সৌদি আরবও উপসাগরীয় সহযোগী সংস্থা জিসিসির অন্যান্য দেশগুলো থেকে ভিসা ছাড়াই যাওয়া যাবে পাকিস্তানে। আর ভিসা ছাড়া দেশটিতে থাকা যাবে টানা ৯০ দিন।

সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, এই সুবিধা পাবেন সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নাগরিকেরা। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে এসব দেশের মানুষেরা সহজেই ভ্রমণ করতে পারবেন পাকিস্তানে। 

এর মধ্য দিয়ে এই প্রথম সৌদি আরবের নাগরিকদের জন্য এই সুবিধা দিল পাকিস্তান। তাদের নতুন এই পরিকল্পনার নাম ‘রিভাইসড ভিসা পলিসি’। এর আওতায় ব্যবসায়ীরাও পাকিস্তানে যেতে পারবেন যেকোনো সময়। টানা ৯০ দিন সেখানে থাকতে পারবেন। 

গালফ নিউজ বলছে, এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের ব্যবসায়িক কার্যক্রম চাঙা হবে বলেই মনে করা হচ্ছে। দেশটির বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এটি কাজে দেবে বলেই মনে করা হচ্ছে। এ ছাড়া পাকিস্তানের পর্যটন খাত থেকে বড় অঙ্কের আয় আসবে।

এসব দেশ থেকে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দেওয়ার কারণ, এগুলো মুসলিম রাষ্ট্র। আর পাকিস্তানের সঙ্গে এদের সংস্কৃতির কিছুটা মিল রয়েছে। পাকিস্তানের বিভিন্ন মাদ্রাসা ও মসজিদ দেখতে এসব দেশ থেকে তারা সহজেই যেতে পারবেন। আর পাকিস্তানে গেলে দেখে আসবেন পর্যটন স্পটগুলো।

হরমুজ প্রণালি অতিক্রমের সময় সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে হামলায় দুজন নাবিক নিহত হয়েছেন। রয়টার্স জানিয়েছে এ খবর।
সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি বহাল রাখার পক্ষে রায় দেওয়ার পর তা সরাসরি...
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে জোটের সদরদপ্তর স্থাপনে একমত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার তুরস্কে ৩ দেশের প্রতিনিধিদের প্রথম বৈঠকের পর দেয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো...
বিশ্বজুড়ে মার্কিন অভিবাসী ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার স্থগিত ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আমেরিকায় চলমান অভিবাসনবিরোধী অভিযানের...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...

এলাকার খবর