পাকিস্তানের সেনাপ্রধানকে মার্কো রুবিওর ফোন, সংঘাত সমাধানে মধ্যস্থতার প্রস্তাব

আপডেট : ১০ মে ২০২৫, ১২:৩৩ পিএম

ভারত–পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় তিনি ভারত–পাকিস্তান সংঘাত সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ শনিবার সকালে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন। তিনি ভারত ও পাকিস্তান—উভয় পক্ষকেই উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন এবং সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরু করতে মার্কিন সহায়তার প্রস্তাব দিয়েছেন।

এদিকে ভারতের ‌‘অপারেশন সিঁদুর’ এর প্রতিশোধ হিসেবে গতকাল রাত থেকে অপারেশন ‘বানিয়ান উন মারসুস’ শুরু করেছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতের অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। পাশাপাশি দেশটির পক্ষ থেকে বলা হয়েছে যে, তারা ভারতের বিরুদ্ধে একটি সাইবার হামলা চালিয়ে শাসক দল বিজেপিসহ শীর্ষস্থানীয় কয়েকটি ওয়েবসাইট হ্যাক করেছে।

তবে এসব দাবি এখনও যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ভারত সরকারের পক্ষ থেকেও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে এই অভিযানের মধ্যেই আজ শনিবার ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, আজ এনসিএর সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এনসিএ দেশটির স্থল, আকাশ ও নৌ বাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে। তবে এর আরও গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।

দশকের পর দশক ধরে চলা ভারত-পাকিস্তান দ্বন্দ্বে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত ২২ এপ্রিল। ওইদিন ভারত শাসিত কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ জনকে হত্যা করা হয়। নয়াদিল্লি এ জন্য ইসলামাবাদকে দায়ী করেছে। তবে অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান। ওই ঘটনার পর গত ৭ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। এর পর থেকে হামলা-পাল্টা হামলার খবর আসছে। ঘটছে প্রাণহানির ঘটনা।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর