ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে পাকিস্তান সেনাপ্রধানের বিশ্বমঞ্চে উত্থান

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পিএম

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি প্রতিষ্ঠায় জোর প্রচেষ্টা চালাচ্ছে পাকিস্তান। আর এই উদ্যোগের কেন্দ্রে আছেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির। এর আগে, ২০২৫ সালে ভারতের বিরুদ্ধে ৪ দিনের যুদ্ধে কৃতিত্ব দেখিয়ে তিনি ফিল্ড মার্শাল হয়েছিলেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মধ্যপ্রাচ্যের অনেক দেশের সাথে যোগাযোগ স্থাপনের ভূমিকা রাখায় অনেক আগে থেকেই আলোচনায় ছিলেন আসিম মুনির।

গত ২১ এপ্রিল যুক্তরাষ্ট্র-ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যখন আর মাত্র কয়েক ঘন্টা বাকি এবং যুদ্ধ ফের শুরু হওয়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ যখন তুঙ্গে, তখনই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুরোধে অনেকটা একক সিদ্ধান্তে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এর আগে, গত ৮ এপ্রিল সাময়িক যুদ্ধবিরতি কার্যকরেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ফিল্ড মার্শাল আসিম মুনির। এরপর ১১ এপ্রিল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর, দু'পক্ষের মাঝে ব্যবধান ঘোচাতে ৩ দিনের তেহরান সফরেও গিয়েছিলেন তিনি। 

তবে আল জাজিরার প্রতিবেদন বলছে, শান্তি প্রতিষ্ঠায় মনোযোগী আসিম মুনিরই এক বছর আগে সংঘটিত ভারত-পাকিস্তানের ৪ দিনের যুদ্ধের মূল কারণ ছিলেন। ২০২৫ সালের এপ্রিলে ভারত-শাসিত কাশ্মীরে ঘটা সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে যুদ্ধে জড়ায় ভারত-পাকিস্তান। পরে ওয়াশিংটনের মধ্যস্থতায় গোপন কূটনীতির মাধ্যমে একটি যুদ্ধবিরতি চুক্তি সই হয় দুই পক্ষের মধ্যে।

২০২৫ সালের ২০ মে পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে অনুমোদন দেয়। এর মাধ্যমে ভারতের সাথে যুদ্ধে মুনিরের নেতৃত্বকে কৃতিত্ব দেওয়া হয়। আইয়ুব খানের পর তিনিই তার দেশের ইতিহাসে দ্বিতীয় ব্যাক্তি হিসেবে এই পদমর্যাদা লাভ করেন। 

ভূ-রাজনৈতিক বিশ্লেষক ইমরান খান জানান, ভারতের সঙ্গে সংঘাতটি মুনিরের বিশ্বব্যাপী উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

তবে ইসলামাবাদ-ভিত্তিক সানোবার ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কামার চিমা জানান, কাশ্মীরে হামলার অনেক আগে থেকেই মুনিরের একটি ইতিবাচক মর্যাদা তৈরি হয়েছিল। পাকিস্তানের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মধ্যপ্রাচ্যের অনেক দেশের সাথে যোগাযোগ স্থাপনে তিনি ভূমিকা রেখেছেন। পাশাপাশি, পাকিস্তানকে অন্যান্য বড় শক্তির সাথে সম্পৃক্ত করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন সেনাপ্রধান আসিম মুনির।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর