জরিপের তথ্য 

পাকিস্তানের প্রতি ৩ জনে একজন মানসিক রোগী

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পিএম

পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন মানসিক রোগে ভুগছেন। দেশটির জাতীয় পর্যায়ে প্রথম মানসিক স্বাস্থ্য জরিপে এই তথ্য উঠে এসেছে। একে জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। 

পাকিস্তান সাইকিয়াট্রিক সোসাইটি ৫ বছর ধরে গবেষণাটি পরিচালনা করেছে। গবেষণার ফল প্রকাশিত হয়েছে ব্রিটিশ মেডিকেল জার্নালে।

পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে উদ্বেগজনক তথ্য। 

পাকিস্তান সাইকিয়াট্রিক সোসাইটি পরিচালিত এই জরিপে দেখা যায়, বর্তমানে দেশটির ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি কোনো না কোনো মানসিক বা আচরণগত সমস্যায় ভুগছেন। ৩৮ শতাংশ মানুষ তাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন সমস্যায় আক্রান্ত হয়েছিলেন।

প্রতি ৫ জনের একজন পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার পিটিএসডিতে আক্রান্ত। প্রতি ১০ জনের একজনের মধ্যে বিষণ্নতা রয়েছে এবং আত্মহত্যার চিন্তা আসে ৬ শতাংশ মানুষের মধ্যে।

মানসিক স্বাস্থ্যের অবনতির ক্ষেত্রে সামাজিক বৈষম্যের কথা উল্লেখ করেছেন গবেষকরা। বয়স্ক ব্যক্তি, যাদের শিক্ষা ও আয়ের স্তর কম বা যারা বেকার, বিধবা, বিবাহবিচ্ছেদপ্রাপ্ত- তাদের মধ্যে মানসিক সমস্যার হার সবচেয়ে বেশি দেখা গেছে।

মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো পারিবারিক জীবন, সামাজিক সম্পর্ক এবং কর্মক্ষমতার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে বলে মত গবেষকদের।

বিশেষজ্ঞদের মতে, এই গবেষণার ফলাফল শুধু পাকিস্তানের জন্যই নয়, একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি অন্যান্য নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্যও গুরুত্বপূর্ণ। এটি এসব দেশের নীতিনির্ধারক, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা পরিকল্পনাকারীদের কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন মানসিক রোগে ভুগছেন। জাতীয় পর্যায়ে প্রথম মানসিক স্বাস্থ্য জরিপে এই তথ্য উঠে এসেছে। একে জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, হেলমান্দ ও কুনার প্রদেশে সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় ২২ সশস্ত্র যোদ্ধা...
পাকিস্তান সীমান্ত পার হয়ে আসা একটি সশস্ত্র গোষ্ঠীর অন্তত ২৮ জন যোদ্ধাকে হত্যার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে সীমান্তঘেঁষা এলাকায় এ ঘটনা ঘটে।...
পাকিস্তান ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিরাপত্তা কর্মী নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় এ হামলা হয়। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে ঘাস কাটা নিয়ে সকালে বাদানুবাদের জেরে রাতে সংঘর্ষে লিপ্ত হয়েছে দুপক্ষ। উপজেলা সদরের বড্ডাপাড়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘণ্টা দেড়েক সময় ধরে চলা এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন...
লোডিং...

এলাকার খবর