ভারতীয়রা জিনগতভাবে হিপোক্রেট: অনুরাগ 

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৭ পিএম

নির্মাণের মতো প্রথাবিরোধী বিষয়েও বেশ সরব বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপ। আর এবার যেন ভারতীয়দের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এই পরিচালক।

অনুরাগ কশ্যপের কথায়, ২০২৩ সালে দাঁড়িয়েও সেক্স বা যৌনতা সম্পর্কে খোলাখুলি কথা বলাটা সহজভাবে মানতে পারেন না ভারতীয়রা। তাদের আচরণটা হিপোক্রেটের মতো বলেও মনে করেন এই নির্মাতা।

তিনি বলেন, ‘‘লোকজন ‘চণ্ডীগড় করে আশিকি’ দেখেননি। কারণ তাঁরা ছবিটা নিয়ে অস্বস্তিবোধ করেছেন। ওটা একটা দুর্দান্ত ছবি, বাণী কাপুরের পারফরমেন্স আমায় মুগ্ধ করেছেন। কিন্তু লোকের অস্বস্তি হয়েছে, ‘মনমরজিয়া’র (অনুরাগ পরিচালিত ছবি) শুরুর দৃশ্যেও। কিছু লোকে আমাকে বলেছিলেন—ছেলে-মেয়ে এক ঘরে ধরা পড়ল, তারপর মেয়েটির ভাই ছেলেটিকে দরজা দেখাল। আসলে ‘সেক্স’ শব্দটা আমাদের কাছে খুব লজ্জাজনক একটা শব্দ। সেটা নিয়ে কথা বলাটা আমরা এড়িয়ে চলি। সেক্স হলো তিন বর্ণের একটা শব্দ যা লোকজনের কাছে খুব অবমাননাকর।’’

বিতর্ক আর অনুরাগ কাশ্যপ, একে অপরের পরিপূরক। বলিউডের অন্যতম ঠোঁটকাটা এই ব্যক্তিত্বর একাধিক ছবি সেন্সরের কোপে পড়েছে। কিন্তু তিনি ভাঙবেন তবু মচকাবেন না। আপতত ‘হাড্ডি’র প্রচারে ব্যস্ত অনুরাগ।

তবে পরিচালনা নয়, এই ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন অনুরাগ। নওয়াজউদ্দিন সিদ্দিকিকে দেখা যাবে দ্বৈত চরিত্রে; যার একটি চরিত্র রূপান্তরকামীর। 

হিন্দুস্তান টাইমস এই পরিচালকের একটি সাক্ষাৎকার থেকে প্রতিবেদন তৈরি করেছে।

সেখানে অনুরাগ বলেন, ‘‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ বলে একটি ছবি আসছে, আমার খুব ভালো লাগছে ছবির প্রচার কৌশল, পোস্টার। লোকে সেই ছবি নিশ্চিতভাবে দেখতে যাবে, তবে একা যাবে… আসলে আমরা জিনগতভাবে হিপোক্রিট এবং আমরা সেই হিপোক্রিটই রয়ে যাব।’’

পরিচালক অনুরাগের পরবর্তী ছবি হতে চলেছে ‘কেনেডি’। অভিনয় করেছেন রাহুল ভাট ও সানি লিওন। 

চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
লোডিং...

এলাকার খবর