অবশেষে ‘পুষ্পা-২’ মুক্তির দিনক্ষণ জানালেন আল্লু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২২ পিএম

‘পুষ্পা’ মুক্তির পর অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। কিন্তু সে প্রহর আর কমছে না। ২০২১ সালে প্রথম কিস্তি আসার পর এর পরেরটি আসছে তিন বছর পর অর্থাৎ আগামী বছর। আজ (১১ সেপ্টেম্বর) একটি পোস্টার অবমুক্ত করে সেই দিনক্ষণ জানিয়েছেন এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আল্লু অর্জুন। 
'পুষ্পা ২—দ্য রুল' মুক্তি পেতে চলেছে ২০২৪-এর ১৫ আগস্ট। হিন্দুস্তান টাইমসের মতে, স্বাধীনতা দিবসে 'সিঙ্গাম' অজয় দেবগণের মুখোমুখি হবেন পুষ্পা রাজ। দুই সুপারস্টারের টক্করে বক্স অফিসের লড়াই জমে উঠবে, তা স্পষ্ট। রোহিত শেঠি আগেই জানিয়েছিলেন ওই তারিখেই মুক্তি পাবে ‘সিঙ্গাম অ্যাগেইন’। পোস্টার শেয়ার করে বলা হয়, ‘বক্স অফিস দখল করতে পুষ্পা ফিরছে ২০২৪-এর ১৫ আগস্ট।’

সেই পোস্টারে নজরে এলো পুষ্পার রক্তমাখা হাত। কড়ে আঙুলে লাল নেলপলিশ, তর্জনী, অনামিকা ও কনিষ্ঠায় সুবিশাল আংটি, হাতে সোনার ব্রেসলেট। এর আগে আল্লু অর্জুনের ৪১তম জন্মদিনে নায়কের লুক সামনে এসেছিল। এবার এলো সেই লুকেরই ক্লোজ-আপ ঝলক।

পুষ্পার সুবাদে যে প্যান-ইন্ডিয়ান সুপারস্টারে পরিণত হয়েছেন আল্লু অর্জুন তা বলার অপেক্ষা রাখে না। ছবির দ্বিতীয়ভাগও পরিচালনার দায়িত্বে থাকছেন সুকুমার। আল্লুর পাশাপাশি ‘শ্রীবল্লি’ রাশমিকা মান্দানা ও ফাহাদ ফসিলকেও দেখা যাবে 'পুষ্পা ২—দ্য রুল' ছবিতে। 

ভারতের বিনোদন জগতের সমীকরণ বর্তমানে পুরোপুরি বদলে গেছে। একটা সময় সর্বোচ্চ পারিশ্রমিক মানেই ছিল বলিউডের তিন খান কিংবা অক্ষয় কুমারের আধিপত্য। দক্ষিণ ভারতে সেই সিংহাসন ছিল রজনীকান্তের দখলে। কিন্তু...
ভারতের দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত আল্লু রামালিঙ্গাইয়ার স্ত্রী, অভিনেতা আল্লু অর্জুনের দাদি এবং রাম চরণের নানি আল্লু কানাকারত্নম মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে...
হায়দরাবাদের বাড়ির সামনে সকাল থেকেই ভক্তদের ভিড় বাড়ছে। প্রিয় তারকার জন্মদিন বলে কথা! বিকেলের দিকে তাঁদের আশা পূরণ করলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। মঙ্গলবার (৮ এপ্রিল) ছিল ‘পুষ্পা’খ্যাত...
ব্যক্তিগত কারণে ফের আলোচনায় ‌‘পুষ্পা’ আল্লু অর্জুন। জ্যোতিষশাস্ত্রের সংখ্যাতত্ত্ব অনুসারে তিনি তাঁর নাম পরিবর্তন করতে চলেছেন! বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম কইমই.কমের প্রতিবেদন অনুসারে, অভিনেতা তাঁর...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর