এখনো উত্তর খুঁজছেন হাথুরুসিংহে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৫ পিএম

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব পাওয়ার পর থেকেই পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এশিয়া কাপে কিছুটা ইচ্ছা করে, কিছুটা বাধ্য হয়েও সে ধারা চালাতে হয়েছে। মূল লক্ষ্য আসন্ন বিশ্বকাপ। তবে এত পরীক্ষা নিরীক্ষা করেও সব প্রশ্নের উত্তর খুঁজে পাননি। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও চলবে পরীক্ষা।

এশিয়া কাপে ফাইনালে ওঠার কোনো সম্ভাবনা নেই জেনে কাল মাঠে নেমেছিল বাংলাদেশ। রেমন এক ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছেন সাকিবরা। হতাশার এক টুর্নামেন্ট জয় দিয়ে শেষ করতে পেরে স্বস্তি পেয়েছেন কোচ, ‘এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। বিশ্বকাপের আগে আমরা ভালো আত্মবিশ্বাস পেলাম। সত্যি বলতে দল হিসেবে খেলতে পারছিলাম না আমরা। কোনো অজুহাত দেব না। ভিন্ন ভিন্ন কন্ডিশনে আমরা খেলেছি। ক্যান্ডি, লাহোরের পরে এই কন্ডিশনে খেলা। অনেক চোট, অসুস্থতা ছিল। অনেক চ্যালেঞ্জ ছিল। তবে আমরা অন্য খেলোয়াড় পরখ করে দেখার সুযোগ পেয়েছি। বিশ্বকাপ দল তৈরি করতে এটা আমাদের ভালো সহায়তা করবে।’  

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর দলে বেশ কিছু বদল এনেছেন কোচ। প্রথমে মাহমুদউল্লাহ ও আফিফকে বাদ দেওয়া হয়েছে। তাওহীদ হৃদয়কে পাঁচে জায়গা দেওয়ায় মুশফিকুর রহিমকে ছয়ে নামতে হচ্ছে। দুজনই নিজ নিজ পজিশনে ভালো করছেন। তামিম ইকবালের অবসর ও অবসর থেকে ফেরার পর  চোট ওপেনিং নিয়ে পরীক্ষা করতে বাধ্য করেহে।

তাতে নাঈম শেখ ও তানজিদ হাসান তামিম সুযগ পেয়েছেন। দুজনই সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। নাজমুল হোশেন শান্তর চোটে তিনে লিটনকে  বাজিয়ে দেখা হয়েছে, এনামুল হক বিজয়কেও। এক্ষেত্রেও ব্যর্থতা।

এ কারণেই এশিয়া কাপ থেকে দলের সমন্বয়ের ক্ষেত্রে খুব বেশি কিছু পাননি বলে জানালেন কোচ। তাই নিউজিল্যান্ড সিরিজকেই পাখির চোখ করেছেন, ‘না, আমি খুব বেশি উত্তর পাইনি। কিছু উত্তর পেয়েছি। আরেকটি সিরিজ আসছে। আরও কিছু জায়গায় কাজ করার আছে। ভালো শুরু পাইনি বেশির ভাগ ম্যাচে। এটা একটা চিন্তার বিষয়। এ ধরনের কন্ডিশনে ভালো খেলা সহজ নয়। বেশির ভাগ দল ভুগেছে এখানে। কিছু উত্তর পেয়েছি। তবে কিছু খেলোয়াড় আমাদের ভালো খেলেছে।’

প্রাপ্তি বলতে পেস আক্রমণ। টুর্নামেন্টের আগে ছিটকে গেছেন ইবাদত হোসেন। প্রায় সব ম্যাচেই তাসকিন আহমদে, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ ভালো করেছেন। গতকাল ওয়ানডে অভিষেকেই দারুণ করেছেন তানজিম হাসান সাকিব। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট পেয়েছেন ছন্দে না থাকা মোস্তাফিজুর রহমানও।

কোচ হাথুরুসিংহে দলের সমর্থ্যের কথা ভেবে বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন, ‘এটা আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে। আমাদের যে সমন্বয়, সেটার ওপরও বিশ্বাস বাড়াবে। আমরা ভালো শুরু করতে পারিনি বেশির ভাগ ম্যাচেই। লেজের দিকের ব্যাটাররাও বেশির ভাগ ম্যাচে ভালো করেনি। আজ একটি জায়গায় ভালো করেছি, আর তাতেই পার্থক্য তৈরি হয়ে গেছে। বিশ্বকাপের আগে এটা আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
লোডিং...

এলাকার খবর