‘জাকী ভাইয়ের জন্যই সহকারী থেকে অভিনেতা হয়েছিলাম’

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৮ পিএম

প্রয়াত হলেন গুণী নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী। তাঁর আলোচিত ‘ঘুড্ডি’ ছবিতে অভিনয়ে ব্যাপক প্রশংসা পেয়েছেন অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। এই নির্মাতার ‘আয়না বিবির পালা’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। আজ পরিচালক সালাহউদ্দিন জাকীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছেন এই অভিনেতা।

দেশের একটি শীর্ষ সংবাদমাধ্যমে সদ্য প্রয়াত সৈয়দ সালাহউদ্দিন জাকীকে নিয়ে স্মৃতিচারণ করলেন রাইসুল ইসলাম আসাদ। দীর্ঘদিনের সতীর্থকে হারিয়ে বিপর্যস্ত তিনি। বললেন, ‘আমি ভাষাহীন, স্তব্ধ, কিছুই বলতে পারছি না। জাকী ভাই নেই এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। যদিও প্রকৃতির নিয়মে সবাইকে চলে যেতে হবে, তারপরও কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না, মেনে নেওয়ার মতো না। আমিও প্রিয় মানুষটিকে হারিয়ে ভাষাহীন হয়ে গেছি।’

রাইসুল ইসলাম আসাদের সঙ্গে সালাহউদ্দিন জাকীর সম্পর্কটা ছিল খুবই ঘনিষ্ঠ। স্মৃতিচারণ করে অভিনেতা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর সাথে ঘনিষ্ঠতা বাড়ে। পরিচয়ও মুক্তিযুদ্ধের সময়টায়। দেশ স্বাধীনের পর ১৯৭৩ সাল থেকে আমরা একসাথে, ঢাকা থিয়েটারের হয়ে বছরের পর বছর পার করেছি। ঢাকা থিয়েটার করতে গিয়ে তাকে চিনেছি, বুঝেছি, তাঁর কাছ থেকে শিখেছি।’


ঘুড্ডি সিনেমার দৃশ্যে রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তাফা। ছবি: সংগৃহীতআলাপচারিতার এক পর্যায়ে আসাদ ফিরে গেছেন ফেলা আসা দিনগুলোতে। পুরোদস্তুর অভিনেতা হিসেবে আত্মপ্রকাশের আগে পরিচালনাতে ‍যুক্ত ছিলেন তিনি। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সালাহউদ্দিন জাকীর সঙ্গে। অভিনেতা বললেন, ‘‘তাঁর অন্যতম সেরা চলচ্চিত্র ‘ঘুড্ডি’, যা একটি অনন্য চলচ্চিত্র। ঘুড্ডিতে আমি ও সুবর্ণা মুস্তাফা একসাথে অভিনয় করি। সিনেমাটি সুপার হিট করে। কিন্তু অভিনয় ছাড়াও আমি তাঁর সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি অনেকদিন। অভিনয় না করলেও তাঁর সহকারী হিসেবে থাকা হত।’’ 

যোগ করে একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা আরও বললেন, ‘আমার তো অভিনয়ই করার কথা ছিল না। সবকিছু সম্ভব হয়েছে জাকী ভাইয়ের জন্য। তিনি আমাকে দিয়ে অভিনয় করিয়ে নিয়েছেন। তাঁর জন্যই আমাকে অভিনয় করতে হয়েছে। সেজন্য মাঝে মাঝে ভাবি, জাকী ভাই না থাকলে আমার হয়তো অভিনয়ই করা হত না।’

উল্লেখ্য, ১৯৮০ সালে মুক্তি পায় সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত প্রথম সিনেমা ‘ঘুড্ডি’। এতে অভিনয় করেন সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, নাসির উদ্দীন ইউসুফ, তারিক আনাম খান, নায়লা আজাদ নূপুর, সৈয়দ হাসান ইমাম প্রমুখ। প্রথম ছবিতেই শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে সালাউদ্দিন জাকী জিতে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে পুরস্কার পান শফিকুল ইসলাম স্বপন।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর