এবার মাহফুজের নায়িকা পরী মণি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫১ পিএম

দীর্ঘ ৮ বছরের বিরতি ভেঙ্গে ঈদুল আজহায় ‘প্রহেলিকা’ দিয়ে চলচ্চিত্রে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। ওটিটিতে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ওয়েব সিরিজ ‘অদৃশ্য’। এরই মধ্যে মাহফুজ-ভক্তদের জন্য এলো আরেকটি সুখবর। ওটিটি দুনিয়ায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেতা। আর সেই ওয়েব ফিল্মে প্রথমবারের মতো মাহফুজের জুটি হিসেবে থাকছেন চিত্রনায়িকা পরী মণি।

নাম চূড়ান্ত না হওয়া এই ওয়েব ফিল্মটি পরিচালনা করবেন ‘প্রহেলিকা’ নির্মাতা চয়নিকা চৌধুরী। বিষয়টি নিশ্চিত করে তিনি বললেন, ‘হ্যাঁ, মাহফুজকে নিয়ে এবার একটি ওয়েব ফিল্ম বানাচ্ছি। চিত্রনাট্য ডেভেলপিংয়ের কাজ চলছে। চিত্রনাট্য লিখেছেন রায়হান খান।’

চয়নিকা চৌধুরী আরও জানান, ওয়েব ফিল্মটি নির্মিত হবে থ্রিলারধর্মী রোমান্টিক গল্পে। এতে ‘সুপারস্টার চিত্রনায়িকা’ রূপে দেখা যাবে পরী মণিকে। তাঁকে ঘিরে এগিয়ে যাবে ওয়েব ফিল্মটির কাহিনি। মুখ্য চরিত্রে আরও একজন অভিনেতাকে দেখা যাবে, যা এখনো চূড়ান্ত নয়।

এদিকে, সোমবার (১৮ সেপ্টেম্বর) নির্মাতা চয়নিকার চৌধুরীর জন্য ছিল বিশেষ একটি দিন। ২০০১ সালের এই দিনে পরিচালক হিসেবে প্রথম কাজের শুরু তাঁর। সেই হিসেবে পরিচালনায় এই নির্মাতার ২২ বছর পূর্ণ হলো। তাঁর প্রথম পরিচালিত নাটকের নাম ‘শেষবেলায়’। আর টেলিভিশনের পর্দায় প্রথম প্রচারিত নাটকটি ছিল ‘একজীবনে’।

চয়নিকা চৌধুরী। ছবি: ফেসবুক/চয়নিকাবিশেষ এই দিনটিতে আবুল হায়াত, রুমানা রশিদ ইশিতা, জয়া আহসান, সতীর্থ রহমান, তমালিকা কর্মকার, শাহেদ শরীফ খান, তাজিন আহমেদসহ আরও অনেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চয়নিকা চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় আবেগাপ্লুত হয়ে পরিচালনায় দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘দেখতে দেখতে কতগুলো বছর মানে ২২ বছর শেষ হয়ে গেলো। কিন্ত পথটা এত সহজ ছিল? ছিল না কখনোই। অনেক ভালোবাসা, যত্ন ছাড়াও অনেক কষ্ট, অপমান, দুঃখও ছিল। তীব্র আঘাত আমাকে এইখানে দাঁড়া করিয়েছে। যারা আমাকে কষ্ট, আঘাত, অপমান, অবজ্ঞা করেছেন তাদেরকে আজকের দিনে ধন্যবাদ দিতে চাই। তা না হলে আমার ভেতরে হয়তো এমন শক্তি আসতো না! অনেক কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি।তাঁর অনুমতি ছাড়া কিচ্ছু হয় না। ধন্যবাদ আমার পরিবারকে।’

প্রসঙ্গত, গত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত মাহফুজ আহমেদের ‘প্রহেলিকা’ সিনেমাটির পরিচালক চয়নিকা চৌধুরী। এতে অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছিলেন শবনম বুবলী।

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের জন্মদিন আজ। ৪ বছর পূর্ণ হলো তার। বিশেষ এই দিনে ঘরোয়া আয়োজন করেছিলেন মা পরী মণি। এ ছাড়া দিনটিকে তিনি নিজের ‘নতুন জন্ম’...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর