শেষবিদায়ে সালাহউদ্দিন জাকী

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, আজিমপুরে দাফন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম

নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকীর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। আগামীকাল (বৃহস্পতিবার) আজিমপুর কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ সালাহউদ্দিন জাকীকে শেষ শ্রদ্ধা জানানো হবে। 

এ তথ্য নিশ্চিত করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ। নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘সর্বজন শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত সৈয়দ সালাহউদ্দিন জাকীকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে। পরে জোহরের নামাজের পর দেড়টায় জানাজা অনুষ্ঠিত হবে ধানমন্ডির তাকওয়া মসজিদে। তারপর তাঁকে নিয়ে যাওয়া হবে চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধা  জানানো শেষে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরে পাশে সৈয়দ সালাহউদ্দিন জাকীকে দাফন করা হবে।’

সৈয়দ সালাউদ্দিন জাকী সোমবার (১৮ সেপ্টেম্বর) মারা যান। তার এক ছেলে ও এক মেয়ে। তাঁরা দুজনেই কানাডায় থাকেন। যে কারণে নির্মাতার দাফনের বিষয়ে দু’দিন পরের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, প্রথম পরিচালিত সিনেমা ‘ঘুড্ডি’ দিয়েই বাজিমাত করেছিলেন সৈয়দ সালাউদ্দিন জাকী। অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফার এটি প্রথম চলচ্চিত্র। এমনকি লাকি আখান্দেরও সংগীত পরিচালনার শুরুটা এ সিনেমা দিয়েই। এতে কাওসার আহমেদ চৌধুরীর লেখায় হ্যাপি আখান্দের গাওয়া ‘আবার এল যে সন্ধ্যা’ গানটি এখনও শ্রোতাদের মুখে ‍মুখে। 
এছাড়া ‘ঘুড্ডি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সালাহউদ্দিন জাকী। এরপর তিনি ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন। এরপর দীর্ঘ বিরতি ভেঙে সাম্প্রতিক বছরে ‘অপরাজেয় একা’ ও ‘ক্রান্তিকাল’ নামে দুটি সিনেমা পরিচালনা করেন। যেগুলো এখন মুক্তির অপেক্ষায়। চলচ্চিত্র নির্মাণ ছাড়াও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈয়দ সালাহউদ্দিন জাকী।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর