ফের বিয়ের সিদ্ধান্ত স্বাগতার, পাত্র কে?

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৬ এএম

ফের বিয়ের সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী-গায়িকা জিনাত সানু স্বাগতা। এ বছরের শেষদিকেই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। দেশের একটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্বাগতা নিজেই। 

কয়েক মাস ধরেই শোবিজ অঙ্গনে স্বাগতার বিয়ের গুঞ্জন। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন গায়িকা নিজেই। জানালেন, বছর শেষে বিয়ে করতে চলেছেন। পাত্র কে? সেটা এখনই জানাতে রাজি নন তিনি। বিয়ে প্রসঙ্গে স্বাগতার ভাষ্য, ‘আমার কাছে মনে হয়েছে, যে মানুষটির সঙ্গে এখন আমি সম্পর্কে আছি, তার সঙ্গে আগামী দিনের পথচলা সহজ হবে। আমাদের বোঝাপড়াও ভালো। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। কাকে বিয়ে করছি, সময় হলেই তা সবাই জানতে পারবেন। সবার কাছে আমাদের জন্য শুভকামনা চাইছি।’ 

এ বছরের শেষদিকেই বিয়ের পিঁড়িতে বসছেন স্বাগতা। ছবি: ফেসবুক/স্বাগতা তবে একাধিক সূত্র জানিয়েছে, স্বাগতার হবু বরের নাম হাসান আজাদ। তিনিও গানের মানুষ। এরই মধ্যে প্রকাশিত হয়েছে দুজনের কয়েকটি গান। সর্বশেষ তাঁরা একসঙ্গে প্রকাশ করেছেন ‘সে সামথিং’ নামে একটি নতুন গান।  

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেছিলেন স্বাগতা। দীর্ঘ ৭ বছরের প্রেমের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের বছরখানেক পর খবরটি প্রকাশ্যে আসে।

এদিকে, নাটক-চলচ্চিত্রের পাশাপাশি অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও অভিষেক হয়েছে স্বাগতার। ‘কাইজার’ ওয়েব সিরিজে নেতিবাচক একটি চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। সম্প্রতি শেষ করেছেন ‘দেয়ালের দেশ’ ও ‘অসম্ভব’ নামে নতুন দুটি চলচ্চিত্রের শুটিং। সেগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়।

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর