শাহরুখের বাবাকে উৎসর্গ করে ‘জওয়ান’র বিশেষ শো

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৫ পিএম

‘জওয়ান’ নিয়ে যেমন শাহরুখ খানের উচ্ছ্বাসের শেষ নেই তেমনি ভক্তদের উদ্যোগেরও কিনারা নেই। নিত্যনতুন কাণ্ডে চলছে ‘জওয়ান’ জোয়ার। তবে এবারের ঘটনা আবেগতাড়িত করল খোদ কিং খান শাহরুখকে।

একদম অভিনব পন্থায় ‘জওয়ান’র প্রচার করলেন ভক্তরা। মুম্বাইয়ের পর শাহরুখ খানের ভক্তরা ভারতের বেঙ্গালুরুতে একটি ‘জওয়ান’র বিশেষ শোয়ের আয়োজন করলেন দুঃস্থ মহিলা ও শিশুদের জন্য। এই শো-টি শাহরুখের বাবা মীর তাজ মহম্মদ খানের স্মৃতির উদ্দেশ্যে ছিল।

হিন্দুস্তান টাইমসের মতে, এক্সে শাহরুখ খানের একটি ফ্যান ক্লাবের তরফে বেঙ্গালুরুর একটি হলের ভিডিও পোস্ট করা হয়। তাঁরা সেই ভিডিও পোস্ট করে লেখেন, 'বেঙ্গালুরু এসআরকে ওয়ারিয়র্স জওয়ানের একটি চ্যারিটি শোয়ের আয়োজন করেছিল মীর তাজ মহম্মদের স্মৃতির উদ্দেশ্যে, দুঃস্থ মহিলা ও বাচ্চাদের জন্য।'

আর সেই ভিডিও তার চোখে পড়ে খোদ কিং খানের। তিনি তা শেয়ার করেন ও লেখেন, 'সকলকে অনেক ধন্যবাদ। এটা ভীষণ মিষ্টি এবং মন ছুঁয়ে গেল আমার। অনেক ভালোবাসা নিও। আশা করব তোমাদের সময়টা খুব ভালো কেটেছে।'

প্রসঙ্গত শাহরুখ খান তাঁর সমস্ত চ্যারিটেবল কাজকর্ম মীর ফাউন্ডেশনের মাধ্যমে করে থাকেন। এই সংগঠন মূলত মহিলাদের উন্নতি, তাঁদের স্বাবলম্বী গড়ে তোলার জন্য কাজ করে থাকে। ২০১৩ সালে এই সংগঠন তৈরি করেন তিনি। 

উল্লেখ্য, অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ অভিনয় করেছেন শাহরুখ। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে আছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। এছাড়াও ছবিতে রয়েছেন বিজয় সেতুপতি। বিশেষ চরিত্রে দেখা গেছে দীপিকা পাডুকোন ও সঞ্জয় দত্তকে।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়েছিল শাহরুখ খানের বিপরীতে। তারপর সঞ্জয়লীলা বানশালির একাধিক মেগাবাজেটের সিনেমায় কাজ করেছেন। তবে শোবিজে এই অভিনেত্রীর...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর