বিদেশি ওটিটি চেয়েছিল অনন্ত জলিলের ছবি, নির্মাতা রাজি হননি!

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৬ পিএম

এবার ওটিটিতে আসছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কিল হিম’ নিয়ে উপস্থিত হবেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক মোহাম্মদ ইকবাল। 

তিনি বলেন, ‘দেশের বাইরের বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটি নিতে চেয়েছিল। আমি রাজি হইনি। কিন্তু আমাদের দেশি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিতে চুক্তিবদ্ধ হয়েছি। কয়েকদিনের মধ্যে আমরা এ ব্যাপারে বিস্তারিত জানাবো।’

তিনি জানান, নিজ শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকে কাজটি করেছেন। ভবিষ্যতেও সিনেমার জন্য কাজ করে যাবেন। এদিকে কবে নাগাদ ‘কিল হিম’ অনলাইনে আসছে, তা এখনই বলতে চান না তিনি।

তবে জানা গেছে, আগামী মাসের ১২ তারিখে এটি মুক্তি পাবে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে।

‘কিল হিম’র মধ্যদিয়ে প্রথমবার নিজের প্রযোজনার বাইরে অভিনয় করেছেন অনন্ত জলিল। অনন্ত-বর্ষা জুটির পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, ভারতের রাহুল দেব, অ্যামি রায়সহ অনেকে।

এদিকে, গত ২৩ সেপ্টেম্বর ছিল অন্তত জলিল ও বর্ষার ১২তম বিয়ে বার্ষিকী। এ দম্পতি দেশের বাইরে তা উদযাপন করেছেন। তাদের পরবর্তী ছবি ‘নেত্রী: দ্য লিডার’র কাজে।

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
আজ আরও একবার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে মেসি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে মেসির সামনে বাধা স্পেন। বাংলাদেশ সময় আজ রোববার রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামবেন মেসিরা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর