‘প্রিয়তমা’র পরিচালক বললেন ‘অন্তর্জাল’ সেরা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৮ পিএম

গত ঈদ কাঁপিয়ে দিয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিয়তমা’। বাংলাদেশ তো বটেই বিশ্বজুড়ে ছবিটির জয়জয়কার। এটির নির্মাতা হিমেল আশরাফ এবার প্রশংসায় মাতলেন আরেকটি ছবির। 

তাঁর দেখা সবচেয়ে আধুনিক সিনেমা হিসেবে অভিহিত করলেন দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’কে। 
হিমেল আশরাফের ভাষ্য, ‘‘আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে আধুনিক বাংলা সিনেমা ‘অন্তর্জাল’। সিয়াম, মিম, সুনেরাহ, সুমনসহ পুরো টিম তাদের সেরাটা দিয়েছেন। আলাদা করে সিয়ামের নামটা না বললেই না, কী অসাধারণ! দীপংকর দীপন সময় থেকে এগিয়ে থাকা পরিচালক; সেটা আবার প্রমাণ করলেন! দাদা, হ্যাটস অফ টু ইউ।’

পাশাপাশি তিনি অন্যদেরও অনুরোধ করেন। হিমেল বলেন, ‘‘আমার বন্ধু তালিকায় আমার অনেক আমেরিকান প্রিয় মানুষজন আছেন, তাদের প্রতি অনুরোধ আপনারা হলে যেয়ে ‘অন্তর্জাল’ দেখবেন। সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে ভালো সিনেমার সাথে সবচেয়ে জরুরি ভালো দর্শক। আমরা যদি না দেখি তবে কেমনে ভালো সিনেমা হবে!’’

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশসহ সারা বিশ্বের ১৮৪টি হলে মুক্তি পেয়েছে দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। 

বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এ সিনেমার প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিও। নির্মাতা দীপংকর দীপনের পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল, মাশরুর ইনান, রওনক হাসান, মোহাম্মদ বারী প্রমুখ।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
মায়ের সম্মান, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর