৩ দিনের ছুটি, বেড়িয়ে আসুন হাওড়-নদী-বনে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫০ পিএম

বর্ষার অতিবর্ষণ ও অবিরাম মেঘবালিকার গুরুগুরু গর্জন থেমে, প্রকৃতিতে শরতের অপরূপ দৃশ্য। এমন প্রকৃতি দেখার সুবর্ণ সুযোগ করে দিয়েছে টানা তিন দিনের ছুটি। ঢাকার বাইয়ে ঘুরতে যাওয়ার জন্য যাদের মন চনমনে হয়ে উঠেছে, তাদের জন্য এই আয়োজন। এই অল্প সময়েও সময় কাটাতে পারেন প্রাকৃতির খুব কাছ থেকে। যেতে পারেন হাওড়, নদী বা বনে। এই ছুটিতে ভ্রমণে সেরা ৩ গন্তব্য নিয়ে থাকছে আজকের তথ্য। 

বোটের ভেতরে সুন্দর পরিবেশে রাত কাটাতে পারেন। ছবি: অভিযাত্রিকের ফেসবুক থেকে

হাওড়ের টানে সুনামগঞ্জ
বিপুল সম্ভাবনা ও প্রকৃতিক সৌন্দর্যের অপরুপ সাজে সেজেছে দেশের উওর পূর্ব দিকে অবস্থিত সুনামগঞ্জ। ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে অবস্থিত বিশাল জলরাশির টাংগুয়ার হাওর থাকে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এছাড়াও রয়েছে বারেক টিলা, যাদুকাটা নদী, লাউড় রাজ্যের ধংসাবাশেষ, পনাতীর্থ, নারায়ণ তলা, সীমান্ত হাট, খ্রিষ্টানদের মিশন, সীমান্ত ঘেঁষা পাহাড়, নদী, ছাতকের টেংরা টিলা গ্যাস ফিল্ড ও ছাতক সিমেন্ট ফ্যাক্টরী। সুনামগঞ্জের মরমী কবি হাছন রাজার মিউজিয়াম, দিরাইয়ে বাউল সাধক পুরুষ শাহ আব্দুল করিম এবং জগন্নাথপুরে রাধারমণের বেশ কিছু নিদর্শন দেখার সুযোগ রয়েছে। ঐতিহ্যবাহী জুবিলী স্কুল ও জেলা সদরের মোহাম্মদ পুরে ফিসারিজ সৌন্দর্যে অপরিসীম। মনমাতানো সৌন্দর্যে তাহেরপুরের টাংগুয়ার হাওরও। আর সীমান্ত ঘেঁষা পাহাড়ি মেঘ আর বৃষ্টির প্রাকৃতিক মনোরম পরিবেশ বিরাজ করছে বারেক টিলায়। এসব কিছু আপনাকে দিতে পারে নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দযের্র আত্মতৃপ্তি। যা আপনার ক্লান্ত মনটাকে একটু হলেও দোলা দেবে।

বরিশালের শাপলা বিল। ছবি: সিসিটিভি এশিয়া প্যাসিপিক

ধান-নদী-খাল তিনে মিলে বরিশাল
এই অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে আছে নদী ও খাল। তাই জোয়ার-ভাটার অপূর্ব দৃশ্যের দেখা মিলবে এই অঞ্চলে। আর যেহেতু এখন চলছে ধানের মৌসুম। তাই এর প্রাকৃতিক সৌন্দর্য আপনার কাছে ধরা দিবে অন্য মাত্রায়। ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা ও ভোলা এই পাঁচ জেলা নিয়ে বরিশাল। প্রতিটি জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় ও ঐতিহাসিক স্থান। বাংলার ভেনিসখ্যাত বরিশালের দর্শনীয় স্থানগুলোতে দেখলে মন জুড়াতে বাধ্য পর্যটকদের। এখানে ভ্রমণের উল্লেখযোগ্য গন্তব্যের মধ্যে রয়েছে- মিয়াবাড়ি মসজিদ, দুর্গাসাগর দীঘি, গুঠিয়া মসজিদ, লাকুটিয়া জমিদারবাড়ি, শাপলার রাজ্য সাতলা গ্রাম, ক্সফোর্ড মিশন চার্চ, ছারছীনা দরবার শরিফ, উলানিয়া জমিদারবাড়ি, কলসকাঠী জমিদারবাড়ি, কীর্তনখোলা নদী, পাদ্রিশিবপুর গির্জা ও শের-ই-বাংলা স্মৃতি জাদুঘর। এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারাবাজার গড়ে উঠেছে ঝালকাঠি, যা বরিশাল ও পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায়। জুলাই থেকে পিরোজপুর, বরিশাল ও ঝালকাঠি থেকে পেয়ারাচাষিরা শত শত ছোট নৌকা নিয়ে হাজির হন ভাসমান বাজারে। এই বাজার যেতে বরিশালের নতুল্লাবাদ থেকে বাসে বা সিএনজিতে যেতে হবে বানারীপাড়া। সেখান থেকে নসিমনে কুড়িয়ানা। তারপর একটু হেঁটে একটা ব্রিজ পার ইজিবাইকে পৌঁছে যাবেন আটঘর ও কুড়িয়ানা বাজারে। আর ভিমরুলি যেতে চাইলে বানারীপাড়া থেকে নৌকা বা ট্রলারে যাওয়াই ভালো।

সুন্দরবনের ভেতরে রয়েছে বনবাস নামের একটি ইকো ভিলেজ। ছবি: বনবাস ইকো ভিলেজের ফেজবুক থেকে

ঘুরে আসুন সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন
খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলার অংশ নিয়েই সুন্দরবন। এটি বিশাল একটি অঞ্চল। তবে বন বিভাগ থেকে সুন্দরবনের নির্দিষ্ট কয়েটি জায়গা ভ্রমণের অনুমতি দেয়। সুন্দরবন ঘুরে দেখা যায় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও বরগুনা দিয়ে। সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণ করে থাকে খুলনা ও বাগেরহাটের মোংলা দিয়ে। এখানে ভ্রমণের জন্যে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান গুলোর হলে-করমজল, হারবাড়িয়া, কছিখালি, কটকা, জামতলা সৈকত, মান্দারবাড়ি সৈকত, হিরণ পয়েন্ট ও দুবলার চর। একা, পরিবার বা বন্ধু নিয়ে ঘুরে আসতে পারেন সুন্দরবন। সুন্দরবনের ভিতরে ভ্রমণ করতে ফরেস্ট অফিসে ফি দিয়ে অনুমতি ও সঙ্গে নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে যেতে হয়। স্থান ঘুরে দেখতে রয়েছে নানা লঞ্চ ও জাহাজ সার্ভিস।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
দেশের স্থাপত্য খাতের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার (বিএইএ) ২০২৬–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর