মারা গেলেন সত্যজিতের সারথী সৌম্যেন্দু রায়

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩২ পিএম

প্রখ্যাত চিত্রগ্রাহক সৌম্যেন্দু রায় মারা গেছেন। আজ বুধবার দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ তিনি বালিগঞ্জের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের একনিষ্ঠ সারথী ছিলেন সৌম্যেন্দু রায়। তাঁর ২১টি ছবির চিত্রগ্রাহক ছিলেন তিনি। সত্যজিৎ তাঁকে ‘রায়’ বলে সম্বোধন করতেন। আর সত্যজিৎ প্রসঙ্গে কোনও প্রশ্ন করলেই সৌম্যেন্দু রায় হেসে বলতেন, ‌‘মানিকদা ছিলেন মাই ডিয়ার মানুষ।’

সৌম্যেন্দু রায়। ছবি: সংগৃহীতসত্যজিৎ পরিচালিত ‘পথের পাঁচালী’ ছবিতে চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন সুব্রত মিত্র। এই ছবিতেই ক্যামেরা কেয়ারটেকার হিসেবে ইউনিটে যোগ দিয়েছিলেন সৌম্যেন্দু। পরে ১৯৬০ সালে সত্যজিৎ নিজে তাঁকে ‘রবীন্দ্রনাথ ঠাকুর’ তথ্যচিত্রের ক্যামেরার দায়িত্ব দেন। তারপর দু’জনের সেই সম্পর্ক ১৯৯২ সালে সত্যজিতের মৃত্যু পর্যন্ত অটুট ছিল। সত্যজিতের ‘তিন কন্যা’, ‘অভিযান’, ‘চিড়িয়াখানা’, ‘গুপী গায়েন বাঘা বায়েন’, ‘অরণ্যের দিনরাত্রি’র মতো ছবিতে ক্যামেরার দায়িত্ব সামলেছিলেন সৌম্যেন্দু।

প্রসঙ্গত, সৌম্যেন্দু রায় ছিলেন অবিবাহিত। একাই থাকতেন। সঙ্গী ছিলেন বাড়ির দুই পরিচারক। ২০০০ সাল থেকে সেইভাবে আর ক্যামেরার কাজ করেননি। তবে পরবর্তী সময়ে বিভিন্ন সংস্থায় ছাত্রদের চলচ্চিত্রবিষয়ক পাঠ দিয়েছেন তিনি। পেয়েছেন দেশ-বিদেশের একাধিক সম্মাননা।

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর