বিক্রি হয়ে গেল মাইকেল জ্যাকসনের ‘মুনওয়াক হ্যাট’

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম

পপসম্রাট মাইকেল জ্যাকসন মারা যাওয়ার প্রায় ১৫ বছর হতে চললো। তাতে কী! জনপ্রিয়তায় এখনও তিনি আকাশচুম্বী। নাচ ও গানের কারণে ভক্তদের হৃদয়ে গেঁথে আছেন এই সংগীতশিল্পী। পপ জগতে তাঁর নাচের শৈলী ‘মুনওয়াক’ নামে পরিচিত। প্রথমবার জ্যাকসন যে কালো রঙের হ্যাটটি (টুপি) পরে এই নৃত্য পরিবেশন করেছিলেন সেটি বিক্রি হয়ে গেল ৭৭ হাজার ৬৪০ ইউরোয়, অর্থাৎ ৯০ লাখ ৬৮ হাজার ৩৫২ টাকায়। খবর এনডিটিভির।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) প্যারিসে অনুষ্ঠিত হয় জ্যাকসনের মুনওয়াক হ্যাটের নিলাম। হোটেল দ্রুও নিলাম হাউজ কালো রঙের এই ফিদোরো টুপিটির দর বেঁধে দিয়েছিল ৬০ হাজার থেকে ১ লাখ ইউরো। প্রায় ২০০ রক স্মৃতিচিহ্নের মধ্যে সর্বোচ্চ দামী ছিল ব্লুজম্যান টি-বোন ওয়াকারের ব্যবহৃত গিটার, যেটির দাম ধরা হয়েছিল ১ লাখ ২৯ হাজার ৪০০ ইউরো।

নিলামে ওঠা সেই মুনওয়াক হ্যাট। ছবি: এএফপি উল্লেখ্য, ১৯৮৩ সালে মাইকেল জ্যাকসন ছিলেন জনপ্রিয়তার সর্বোচ্চ চূড়ায়। তখন মোটাউন কনসার্টে ‘বিলি জিন’ গানটি গাইবার সময় নিলামে ওঠা হ্যাটটি দর্শকের দিকে ছুঁড়ে মেরেছিলেন তিনি। তখন কেউ একজন দূরদর্শী সেই হ্যাট তুলে নিয়েছিলেন। নিলাম হাউজটির সহ-সংগঠক পেরল বলেন, ‘সে ব্যক্তি মনে করেছিল কনসার্টসংশ্লিষ্ট কেউ এসে হ্যাটটি নিয়ে যাবে। কিন্তু হ্যাট কেউ নেয়নি এবং এরপর অজ্ঞাত সে ব্যক্তির কাছ থেকে হ্যাটটি আগ্রহী কয়েকজন সংগ্রাহকের হাত ঘুরেছে।’

ঐতিহাসিক সংগীত স্মৃতিচিহ্ন এখন লাভজনক শিল্পে পরিণত হয়েছে। সেপ্টেম্বরজুড়ে হোটেল দ্রুও’র আয়োজনে একটি সিরিজ নিলাম অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আছে প্রায় ২০০ রক স্মৃতিচিহ্ন। মাইকেল জ্যাকসনে হ্যাটটি ছাড়াও এতে ছিল ‘বোহিমিয়ান র‌্যাপসোডি’খ্যাত কিংবদন্তি গায়ক ফ্রেডি মার্কারির পিয়ানো। সেটি বিক্রি হয়েছিল প্রায় ৩০ লাখ টাকা মূল্যে।

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর