চারটে কাঁচা কলা ও ডাব নিয়ে সানীর অপেক্ষা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম

মঙ্গলবার (২৬ সেপ্টম্বর) বেলা দ্বিপ্রহর। বসুন্ধরা আবাসিক এলাকা। বাসায় অসুস্থ সন্তানের জন্য কাঁচা কলা ও ডাব কিনে বাইকে করে ফিরছিলেন এক বাবা। রাস্তার মাঝপথে হলো বিপত্তি। ব্যাগ ছিঁড়ে হুট করে পড়ে গেল জরুরি দুই খাবার।

কিন্তু তখনও টের পাননি ওই বাইকার। একটু পর শুনতে পেলেন দূর পেছন থেকে কোনও একটি গাড়ি উচ্চশব্দে হর্ন বাজাচ্ছে। ফাঁকা রাস্তায় কেনই-বা এতো তীক্ষ্ণ হর্ন! পেছন ফিরে তাকাতেই দেখলেন রাস্তায় কিছুটা আড় করে দাঁড়িয়ে মাইক্রোবাস। হর্নের কাছে যেতেই বিষয়টি খোলাসা হয়। বাইক থেকে পড়ে গেছে কলা ও ডাব।

স্বল্প মূল্যের চারটি কাঁচা কলা আর একটি ডাব বাঁচাতে গাড়ি থামিয়ে অপেক্ষারত সেই আরোহী। তবে আরোহীর নামটা শুনলে অনেকেই চমকে যাবেন। তিনি হলেন চিত্রনায়ক ওমর সানী। একসময়ের জনপ্রিয় নায়ক ও হালের ব্যস্ত ব্যবসায়ীর জন্য হয়তো এটা খুব জরুরি বিষয় ছিল না। তবে সানী তেমনটাই করলেন গতকাল দুপুরে। 

বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সেই বাইকার বললেন, ‘এ দুটো জিনিসের দাম কিন্তু খুব বেশি নয়। তবে আমার জন্য জরুরি ছিল। বাসায় গিয়ে সেটা পেয়ে আবারও বাজারে যেতে হতো। অনেকটা সময় আরও ব্যয় হয়ে যেত। ঢাকাই ছবির জনপ্রিয় নায়কের এমন অতি সাদামাটা আচরণ সত্যিই অভিভূত করেছে।’

সানীর এমন মানবিক আচরণ এটাই নতুন নয়। এর আগেও রাজধানীর মহানগর এলাকায় বৃদ্ধ সবজি বিক্রেতার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সানী কিনে নিয়েছিলেন বয়োজ্যেষ্ঠ সেই মানুষটির সব সবজি। আহ্বান জানিয়েছিলেন, এমন মানুষদের পাশে দাঁড়াতে।

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে জনসাধারণের ইস্যুতে প্রায়ই সরব থাকেন এই চিত্রনায়ক। কথা বলতেও দেখা যায়, দেশের সমস্যা ও অসঙ্গতি নিয়ে।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর