সায়ন্তিকার সেই প্রযোজকের বিরুদ্ধে মুখ খুললেন আরেক নায়িকা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৫ পিএম

ঢাকা কিংবা কলকাতা—কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে জায়েদ খান ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শোরগোলের শুরুটা তাজু কামরুল পরিচালিত ঢাকাই সিনেমা ‘ছায়াবাজ’ ঘিরে। শুটিংয়ে নৃত্য পরিচালক মাইকেল বাবুর বিরুদ্ধে অনুমতি না নিয়ে স্পর্শ করেছেন বলে অভিযোগ সায়ন্তিকার। আবার তাঁর বিরুদ্ধে সিনেমাটির প্রযোজক মনিরুল ইসলামের অভিযোগ—টাকা নিয়েও পোশাক না কেনা ও নানা অপেশাদার আচরণ করেছেন তিনি। এবার সেই প্রযোজক মনিরুলকে নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা শিরিন শিলা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই নায়িকা। তখন তাঁকে প্রশ্ন করা হলে, তিনি বললেন, ‘জায়েদ খানের সঙ্গে কাজ করতে কলকাতা থেকে যে নায়িকা এসেছিল, সেই ছবির প্রযোজক মনির ভাইয়ের আগের একটি প্রজেক্টে আমিও কাজ করেছিলাম। আগের প্রজেক্টটিও একইভাবে বন্ধ হয়ে যায়। আমি জানি না যে ওই প্রজেক্ট বন্ধ হওয়ার পেছনে কে দায়ী ছিলেন, প্রযোজক নাকি ওই ছবির নায়ক-নায়িকা?’ 

শিরিন শিলা। ছবি: ফেসবুক থেকে নেওয়াওই প্রজেক্টটি বন্ধ হয়ে যাওয়ার পেছনে দায়ী কে? জানতে চাইলে শিরিন শিলা বলেন, ‘সেখানে আমার কোনও দোষ ছিল না। আমার ডেট অনুযায়ী আমি কাজ করেছিলাম। তারপর প্রযোজক সিদ্ধান্ত নেন যে প্রজেক্টটি তিনি আর করছেন না। এবার নতুন ছবিটার ক্ষেত্রেও প্রযোজক জানালেন তিনি আর কাজ করবেন না।’

এই প্রেক্ষাপটে জানতে চাইলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন প্রযোজক মনিরুল ইসলাম। ইনডিপেনডেন্ট ডিজিটালকে তিনি বলেন, ‘আমার কোনও কাজ এর আগে বন্ধ হয়ে গেছে, কেউ যদি কন্ট্রাক্ট ফর্মসহকারে এমনটা প্রমাণ করতে পারে, তবে তাঁর জন্য নগদ ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করছি। সামনে রঙ মাল্টিমিডিয়া, রঙ মোটিভেশন ও রঙ ইনসার্ট নামে তিনটি প্ল্যাটফর্ম আসবে সেখানে আমার কাজগুলো মুক্তি পাবে, দর্শকরা দেখতে পাবেন।’

শোনা যাচ্ছে, জায়েদ খান-সায়ন্তিকা অভিনীত ‘ছায়াবাজ’ সিনেমাটি আর করবেন না। তখন প্রযোজক মনিরুল বলেন, ‘ছবিটা করব না—এই কথা একবারও বলিনি কোথাও। বরং ছবিটা করতে চাই, কারণ এটা ভালো গল্পের ছবি। এখন যদি তারা (জায়েদ-সায়ন্তিকা) মাইকেলের তত্ত্বাবধানে গানটা করে এবং যে কাজগুলো দুজন মিলে করেছে সেজন্য দুঃখ প্রকাশ করে, তবে অবশ্যই কাজটি করতে চাই। আর যদি তারা দুঃখ প্রকাশ না করে, তবে নতুন শিল্পী নিয়ে খুব শিগগিরই এই গল্পে কাজ করব।’ 

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট ‘ছায়াবাজ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছিলেন টলিউড নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কথা ছিল ১২ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজারে শুটিং করার। কিন্তু এর আগেই বাঁধে হট্টগোল। নৃত্য পরিচালক মাইকেল বাবু অনাকাঙ্ক্ষিতভাবে তাঁকে স্পর্শ করেছেন বলে অভিযোগ করে কলকাতায় চলে যান নায়িকা।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর