তামিমের ব্যাপারে ফিজিওর রিপোর্টে কী ছিল?

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম

গতকাল বিশ্বকাপের দল ঘোষণার পর আনুষ্ঠানিক সংবাদসম্মেলনে ফিজিওর রিপোর্ট নিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও অন্য নির্বাচকেরা বলেছেন, ফিজিও এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেই তামিম ইকবালকে ছাড়া বিশ্বকাপের দল ঘোষণা করেছেন তাঁরা।

এটুকু শুনে মনে হয়েছে, ফিজিওর রিপোর্টে নিশ্চয় এমন কিছু ছিল, যা দেখে মনে হয়েছে বিশ্বকাপে তামিমকে নেওয়া ঝুঁকিপূর্ণ। কিন্তু তামিম আজ ভিডিও বার্তায় বলেছেন, ফিজিওর রিপোর্টে এমন কিছু ছিল না।

ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তামিম বলেছেন, ‘ফিজিও রিপোর্টে কী ছিল বলছি। আমার অবস্থা বলা হয়েছে। প্রথম ম্যাচের পর ব্যথা হয়েছে, দ্বিতীয় ম্যাচের পর ব্যথা হয়েছে। আর আজকের (সেদিনের) দিনের হিসেবে, ২৬ তারিখের ম্যাচের জন্য সে প্রস্তুত। কিন্তু মেডিক্যাল বিভাগ মনে করে, যদি বিশ্রাম নেই, ২৭ তারিখ আমাদের দেশ ছাড়ার কথা, ২৮ তারিখ প্র্যাকটিস। এখন যদি আমি বিশ্রাম নেই। এবং বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলি তাহলে আমার পর্যাপ্ত পূণর্বাসন হয়ে যাবে। ১০ সপ্তাহের পূনর্বাসন হয়ে যাবে। তাহলে আমি খুব ভালো অবস্থায় থাকব(বিশ্বকাপে)।’

তামিমের দাবি, তাঁর শরীরে যে ব্যথা ছিল, এটা তিনি সবাইকেই বলেছেন, কিন্তু চোটের কারণে পাঁচ ম্যাচের বেশি খেলবেন, এমন কথা তিনি বলেননি বা ফিজিও এমন কোনো রিপোর্ট দেয়নি, ‘এটাই ছিল রিপোর্টে। কোনো জায়গায় বলা হয়নি পাঁচ ম্যাচ বা দুই ম্যাচ বা ইনজুরি, খেলতে পারব না। এমন কিছু না। আমার শরীরে ব্যথা ছিল, এটা আমি অস্বীকার করছি না। সংবাদসম্মেলনেও বলেছি (ব্যথা)।’

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
আবুধাবি টেস্টে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার হাসান মাহমুদের। বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানরা অলআউট ২৪০ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর