জন্মদিনে ছোটবেলার স্মৃতিতে ফিরে গেলেন রঞ্জিত মল্লিক

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৪ পিএম

টলিউডের বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের আজ জন্মদিন। ৮০ বছরে পা রাখলেন তিনি। বিশেষ দিনের গল্প বলতে গিয়ে নতুনভাবে ধরা দিলেন ‘ইন্টারভিউ’খ্যাত এই তারকা।

বর্তমানে কীভাবে কাটে তাঁর জন্মদিন? এমন প্রশ্নে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভকে রঞ্জিত মল্লিক বলেন, ‘ছোটবেলায় বাড়িতেই এতজন ছিলেন যে বাইরে থেকে আর আলাদা করে মানুষ আসার প্রয়োজন হত না। ভাই-বোন মিলিয়ে যেন একটা উৎসব। তখন থেকে এখন... জন্মদিনে যে বিষয়টা নিয়মিত রয়েছে সেটা হল পায়েস। ছোটবেলায় মা বানিয়ে দিতেন পায়েস। এখনও প্রত্যেক বছর জন্মদিনে পায়েসটা মাস্ট।’

সময়ের বদল হয়েছে। পাল্টেছে জীবনধারা। এই সময়ে এসে জন্মদিনে অভিনেতার সঙ্গী কারা? রঞ্জিত মল্লিক বলেন, ‘এই বয়সে আর কীসের উদযাপন। তবে পরিবারের সবাই বাড়িতে আসে। কোয়েল, রানে আর আমার গুরু। কোয়েলের ছেলে কবীরকে গুরু বলে ডাকি আমি। সে-ও আমায় গুরু বলে। জন্মদিনে এখন কেক আসে প্রত্যেক বছর। আর সেই কেকের ওপর সবচাইতে আগ্রহ গুরুর। ওর সঙ্গে কেক কটা, গল্পগুজবে কেটে যায় সময়। বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। আর জন্মদিন যেখানেই উদযাপন হোক না কেন... পায়েসটা থাকবেই।’

ইন্টারভিউ সিনেমার দৃশ্যে রঞ্জিত মল্লিক। ছবি: সংগৃহীতপ্রসঙ্গত, ১৯৪৪ সালের এই দিনে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন রঞ্জিত মল্লিক। ভবানীপুরের মল্লিক বাড়িতে তাঁর জন্ম। কলকাতায় এই বাড়ি দুর্গাপূজার জন্য বিখ্যাত। বাড়ির দুর্গাপূজাতেই কবিগানের লড়াইয়ে প্রথম অভিনয় করেন তিনি। এরপর রূপালি পর্দায় অভিষিক্ত হন কিংবদন্তি নির্মাতা মৃণাল সেন পরিচালিত ‘ইন্টারভিউ’ সিনেমা দিয়ে। ক্যারিয়ারে পেয়েছেন মৃণাল থেকে শুরু করে সত্যজিৎ রায়, উত্তম কুমারের মতো কিংবদন্তিদের সংস্পর্শ।

এদিকে, ২০২০ সালে অভিনয় ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ হয়েছে রঞ্জিত মল্লিকের। তবে এখনও তিনি ইন্ডাস্ট্রির ‘নবাব’। সামনেই মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন ছবি, নাম ‘তারকার মৃত্যু’।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর