সেলিব্রেটি ক্রিকেট লিগে তারকাদের মারামারি, আহত ৬ 

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:০০ এএম

ঢাকায় শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’-এ মারামারির ঘটনায় ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে গ্রুপ পর্বের ম্যাচে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের খেলা চলাকালে মাঠে থাকা দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ হয়। 

মারামারিতে আহত খেলোয়াড়দের রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক্স হসপিটাল) ভর্তি করা হয়েছে। আহতরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা মনির খান শিমুল খেলছেন দীপংকর দীপনের দল রানার ফাস্টিসে। তিনি বললেন, ‘এখানে তো আমরা ক্রিকেট খেলতে আসিনি। এটা একটা গেট টুগেদার ছিল। আমাদের পরিবার বড় হয়ে গেছে। এখানে কিছু অশিক্ষিত লোক এসে গেছে।’ 

আহত অভিনেত্রী রাজ রিপা বলেন, ‘আজকে (শুক্রবার) সকাল থেকেই আমাদের সঙ্গে ক্রিমিনালি করা হয়েছে। বেলা সাড়ে ১২টায় খেলা হওয়ার কথা ছিল। তখন পরিচালক রায়হান রাফী এসে শুরু করে দিয়েছে যে, আমাদের এই প্লেয়ার খেলতে পারবেন না, ওই প্লেয়ার খেলতে পারবেন না। পরে সাড়ে তিন ঘণ্টা পর খেলা শুরু হয়। আবার মোস্তফা কামাল রাজ ভাইয়ের টিমে যখন আমরা খেলা শুরু করব তখন বলতেছে এই প্লেয়ার খেলতে পারবেন না। ওই প্লেয়ার খেলতে পারবেন না। মারামারির সময় অভিনেতা শরিফুল রাজ ভাই বোতল মেরে বলছে যে, ক্যারিয়ার শেষ করে দেবে।’

এই অভিযোগের প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হয় অভিনেতা শরিফুল রাজের সঙ্গে। ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানান, বিষয়টি নিয়ে পরে কথা বলতে চান তিনি।

খেলায় টস জিতে ব্যাটিংয়ে নামে মোস্তফা কামাল রাজের দল গিগাবাইট স্কোরারস। নির্ধারিত ছয় ওভারে ১১৯ রান সংগ্রহ করে তাঁরা। লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে দীপংকর দীপনের টিম শেষ পর্যন্ত নির্ধারিত ৬ ওভারে ১১২ রান করতে সক্ষম হয়। ফলে ৭ রানে হেরে যায় দীপংকর দীপনের টিম।

গত বৃহস্পতিবার দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। প্রায় দু সপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামবে ৩০ সেপ্টেম্বর।

এই সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে ভাগ হয়ে লড়ছেন শোবিজের তারকারাসহ কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিচ্ছেন। এসব দলের নেতৃত্ব দিচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

শ্বাসকষ্ট নিয়ে গত শনিবার ভোরে হাসপাতালে ভর্তি হন দেশের বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন। প্রাথমিকভাবে আইসিইউতে নেওয়া হলেও অবস্থা স্থিতিশীল হওয়ায় কেবিনে রাখা হয়েছে। গায়িকা মেয়ে জিহান ফারিহা...
আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী, ‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট খালিদ হোসেনের মরদেহ আজ মঙ্গলবার ভোর রাত ৪টায় তাঁর গোপালগঞ্জ শহরের বাসায় আনা হয়েছে। বাদ জোহর গোপালগঞ্জ কোর্ট মসজিদে তাঁর জানাজার...
সোমবার (২৯ জানুয়ারি) থেকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কবীর সুমন। বুকে সংক্রমণ ও শ্বাসকষ্টজনিত সমস্য়ার কারণে সিসিইউ-তে রাখা হয় তাঁকে। এরপর থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে...
স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে এনজিওগ্রাম করে চিকিৎসক ফারুকীর...
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর