৩০ কেজি ওজন কমিয়ে বোমান ইরানি হন মহাত্মা গান্ধী

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১০:৫৩ এএম

অহিংস আন্দোলনের প্রবর্তক মোহনদাস করমচাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) ১৫৪তম জন্মদিন ছিল গতকাল। ১৮৬৯ সালের ২ অক্টোবর ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ এই দিনটিকে ‌‘অহিংসা দিবস’ হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। এদিকে, বেশকিছু চলচ্চিত্রেও উঠে এসেছেন মহাত্মা গান্ধী ও তাঁর জীবনদর্শন। পাশাপাশি ভারতের জাতির পিতাকে দেখা গেছে মঞ্চনাটকেও। আর সেখানে উজ্জ্বল হয়ে আছেন বোমান ইরানি। গান্ধী জয়ন্তী উপলক্ষে থিয়েটারের সেই দিনগুলোতে ফিরে গেলেন এই অভিনেতা। জানালেন, ‘মহাত্মা বনাম গান্ধী’ নাটকে গান্ধীর চরিত্রটি ফুটিয়ে তুলতে তিনি ওজন কমিয়েছিলেন ৩০ কেজি!

বোমান ইরানির শেয়ার করা স্থিরচিত্র। ছবি: ইনস্টাগ্রাম

লেখক দিনকর জোশির একই শিরোনামের উপন্যাস অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছিলেন ফিরোজ খান। সোমবার (২ অক্টোবর) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই নাটকের কিছু স্থিরচিত্র শেয়ার করে বোমান ইরানি বলেন, ‌‘‘আজ গান্ধী জয়ন্তী। যাই হোক, প্রতিদিনই আমাদের তাঁকে ও তাঁর নীতিআদর্শকে চিন্তা করা উচিৎ। আমি সৌভাগ্যবান যে ফিরোজ খানের ‘মহাত্মা বনাম গান্ধী’ নাটকে অভিনয়ের সুযোগ পেয়েছিলাম। চরিত্রটি ফুটিয়ে তুলতে ৩০ কেজি ওজন কমাতে হয়েছিল। কিন্তু সারাজীবন সেটা শিক্ষণীয় এক অর্জন হিসেবেই থেকে গেছে।’’ 

‘মহাত্মা বনাম গান্ধী’ নাটকটির কাহিনি আবর্তিত হয় মহাত্মা গান্ধী ও তাঁর বড় ছেলে হরিলাল গান্ধীকে ঘিরে। যেখানে উঠে এসেছে পিতা-পুত্রের টানাপোড়েনের বৃত্তান্ত।

প্রসঙ্গত, শিগগিরই অভিনেতা থেকে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন বোমান ইরানি। যে সিনেমাটির প্রযোজনায় রয়েছে তারই ছেলে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে এই অভিনেতার ‘ডাঙ্কি’। প্রখ্যাত নির্মাতা রাজকুমার হিরানির পরিচালনায় যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড বাদশা শাহরুখ খান।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর