আসাদ চৌধুরীর ‘বারবারা বিডলার’ কবিতাটি যেভাবে হলো গান

চলে গেছেন কবি আসাদ চৌধুরী। কবিতার পাশাপাশি গানের জগতেও ছিল তাঁর বিচরণ। কাঙালিনী সুফিয়া ও কবিয়াল বিজয় সরকার তাঁরই আবিষ্কার বলা যায়। তাছাড়া আসাদ চৌধুরীর ‘বারবারা বিডলারকে’ কবিতাটি উঠে এসেছে গানেও। এ কবিতা থেকে ব্যান্ড শহরতলী তৈরি করেছে তাঁদের ‘আসাদের খোলা চিঠি’ গানটি। কবির মৃত্যুতে শোকাচ্ছন্ন মনে এই গান তৈরির নেপথ্যের গল্প শোনালেন ব্যান্ডটির ভোকালিস্ট মিশু খান। নিচে হুবুহু তুলে ধরা হলো সেই স্মৃতিকথা।

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১০:২৩ এএম

প্রথমে আমরা গান নিয়ে কাজ করতাম। পাশাপাশি কবিতা নিয়েও চর্চা ছিল। ফলে ব্যান্ডের সবার মধ্যে চিন্তাভাবনা ছিল কবিতা নিয়ে কাজ করব। ব্যান্ডে তখন গালিব আজিম ও আমরা আরও যাঁরা ছিলাম, সবাই মিলে চিন্তা করছি কবিতার সঙ্গে গানের কীভাবে মেলবন্ধন ঘটানো যায়। তো আসাদ চৌধুরীর এই ‌‌‘বারবারা বিডলার’ কবিতা থেকেই আমরা প্রথম কাজ করতে শুরু করি। ২০০৫-০৬ সালের দিকে গানটি রেকর্ড হয়। কবিতাটি হুবহু রেখে গানটিতে সমসাময়িক কিছু কথা নিজেদের মতো উপস্থাপন করি। লিরিক ও কবিতার সংমিশ্রণ করে একটি ডেমো ভার্সন তৈরি করি। পরে সেটি আসাদ চৌধুরী স্যারের কাছে নিয়ে যাই। কোনো-না-কোনোভাবে যোগাযোগ করে তাঁর বাসায় ওই ডেমোটি নিয়ে গিয়েছিলাম। প্রথমে আমি খুব ভয়ে ছিলাম, তাঁর কবিতা নিয়ে কাজ করছি, বিষয়টি তিনি কীভাবে নেবেন? কবিতা নিয়ে গানে যে কাজ করা যায়, এ বিষয়টি হয়তো অন্যভাবেও নিতে পারেন। অথবা কবিতায় কেন গান করলাম, সেটা ভেবে রাগ করতে পারেন। এমন কিছু ভয় ছিল।

কিন্তু কবিতাটি নিয়ে আমরা কাজ করছি, এটা শুনে খুব খুশি হন তিনি। পজিটিভলি নিয়ে বললেন, ‘আসলে আমার খুব ভালো লেগেছে তোমরা এটা নিয়ে কাজ করছো।’ শেষে তাঁকে যখন গানটা শোনাই, পুরো গানটি হেডফোনে শোনার পর তাঁর চোখে পানি চলে আসে। তিনি আমাদের বলেন, ‘খুবই খুবই খুবই ভালো লেগেছে’। জানালেন, এটা নিয়ে যে আমরা কাজ করতে পারি, সেটা তিনি ভাবতে পারেননি! এবং তিনি আমাদের খুব অনুপ্রেরণা দেন। বলেন, ‘যে ধরনের গান নিয়ে তোমরা কাজ করছ তা খুবই চমৎকার।’

আসাদের খোলা চিঠি গানের দৃশ্যে আসাদ চৌধুরী। ছবি: শহরতলী

সত্যি কথা বলতে, ওই গানের পর থেকেই আমরা এক ধরনের সাহস পাই কবিতা নিয়ে কাজ করার। যেহেতু এত গুণী একজন মানুষ তাঁর কবিতা নিয়ে কাজ করার ফলে খুশি হয়েছেন, তাই আমাদের মধ্যে বিশ্বাস জন্মায় এ ধরনের গান করা যেতে পারে। আসলে থিয়েট্রিক্যাল রক নিয়ে কিছু করা যায়, সেটা তখনই মাথায় আসে। কারণ, এ ধরনের গান নিয়ে দেশে তেমন কাজ হয়নি। অনেকে খুব কট্টোরভাবে নেয় এসব। তাঁদের মতে, কবিতা কবিতার মতো থাকবে, কেন গানের মতো হবে! কবিতা পড়ার যে চলন, সেটাই-বা মানুষ কীভাবে নেবেন, সেসব ভাবনা ছিল আমাদের। আসাদ চৌধুরী আধুনিক কবি মানুষ ছিলেন, ফলে তিনি খুব সহজভাবে নিয়েছেন। তাঁর অনুপ্রেরণাতেই আমরা শহরতলীর কালজয়ী ‘জেলখানার চিঠি’ গানটি করার সাহস পেয়েছি। ওই সময় তিনি যদি ইগনোর করতেন, তাহলে থিয়েট্রিক্যাল রক বা কবিতা বা সংলাপ নিয়ে কাজ করার আগ্রহ আমাদের আর থাকতো না। শহরতলীর জন্ম কিংবা কবিতা নিয়ে কাজ করার বিষয়টি তাঁর থেকেই শুরু হয়েছে।

পরবর্তীতে গানটি যখন ডেমো থেকে মাস্টার বা ফাইনাল ভার্সন করা হলো, তখন আসাদ চৌধুরীকে জানাই—গানটির ভিডিওতে তাঁকে রাখতে চাই। তখনও তো তাঁর ভালোই বয়স, এবং এ কারণে আমরা খুব ভয়েও ছিলাম ভিডিওতে তিনি সময় দিতে পারবেন কি-না। কিন্তু একদম অবাক করে দিয়ে অকপটে তিনি জানতে চাইলেন আমরা কখন যেতে পারব, কবে শুটিং হবে? শুটিংয়ের দিন কোনও একটি চ্যানেলে তাঁর ইন্টারভিউ ছিল, সেটা শেষ করে আমাদের সময় দেন। মনে পড়ে, রাত ১০টা থেকে শুরু করে রাত ২টা পর্যন্ত আমরা তাঁকে ও তাঁর ফ্যামিলিকে কষ্ট দিয়েছি। কারণ, একটা শুটিং হলে ১০-১২ জন মানুষ তো এমনিতেই থাকেন।

মিশু খান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

গানটির যখন শুট করি, আসাদ চৌধুরী খুবই ন্যাচারাল ছিলেন। কৃত্রিমতা ছিল না। তাঁর চোখ গড়িয়ে পানি পড়ছিল, আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। অভিনয়ের অংশে তাঁর চোখ দিয়ে যে জল আসে, সেটা সত্যি সত্যিই চোখের জল। আজ যখন তাঁর মৃত্যুর খবর পেলাম, তখন খুব মনে পড়ছিল ওই দিনের ঘটনাগুলো। যখন আমরা তাঁর কাছে গিয়েছিলাম, তিনি যে পরিমাণ উৎসাহ দিয়েছেন, শুটিংয়ের সময় রাত ২টা পর্যন্ত জ্বালাতন করেছি—সেসব ভাবছিলাম। যাঁর কবিতা নিয়ে কাজ করেছি, তিনি মনে করেছিলেন আমরা যা করছি তার পুরোটাই সঠিক—এই স্মৃতিগুলো তো ভোলার নয়।

অনুলিখন: রাব্বানী রাব্বি

শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত হলো ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট।  আয়োজকরা জানান, জুলাই আন্দোলনে...
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে চতুর্থ মৌসুম শুরু করল ‘কোক স্টুডিও বাংলা’। নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ মে’র আগেই প্রকাশ করা হয়েছে বিশেষ উদ্বোধনী গান ‘রুম ঝুম’। মূলত...
নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র সাফল্যের পেছনে অন্যতম অবদান রেখেছিল সিনেমাটির গান। মুক্তির আগে হাশিম মাহমুদের ‘সাদা সাদা কালা কালা’, বাসুদেব দাস বাউলের ‘আটটা বাজে দেরি করিস না’ ও মেঘদলের...
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকার জোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কখনো কখনো গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে বিভেদ সৃষ্টির...
চিকিৎসা সামগ্রীর সংকট সামধান ও নিরাপত্তা নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।
মাদকের বিরুদ্ধে যে উদ্যোগ নিয়েছেন, সে বিষয়ে কোনো ‘দালাল মিডিয়া’ তাকে থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন সদ্যবিদায়ী প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর