‘লিও’র ট্রেলারে তুলকালাম

মাত্র ৩০ মিনিট। আর এতেই দেখা হয়েছে ৩০ লাখ। দক্ষিণ ভারতীয় সিনেমা ‘লিও’র ট্রেলার এমনই নজির গড়ল।

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৮:১৩ পিএম

তামিল সুপারস্টার থালাপতি বিজয় অভিনীত এ ছবিটি নিয়ে আগে থেকেই তুমুল আগ্রহ ছিল তার ভক্তদের মধ্যে। ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত বিজয় হতাশ করেননি। উঠে এসেছে ‘ফ্যামিলি ম্যান’ ও তার বিপ্লবী সত্তা। ধুন্ধুমার মারপিট, আবেগ আর ভিএফএক্সের সমীকরণ অন্য এক মাত্রা তৈরি করেছে।

তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত পৌনে ৩ মিনিটের নাতিদৈর্ঘ্যের এই ট্রেলার দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা। সিনেমাটিতে ভারতের সীমান্তবর্তী অঞ্চল দেখানো হয়েছে। যেখানে এসেছে অন্ধকার জগত ও পুলিশের দ্বৈরথ। ট্রেলার মাতিয়ে রাখা বিজয়ের পাশাপাশি সঞ্জয় দত্তও আলাদাভাবে নজর কেড়েছেন। এ সিনেমায় বিজয়ের বিপরীতে দীর্ঘদিন পর অভিনয় করেছেন তৃষা। এছাড়াও থাকছেন কিরথি সুরেশ, অর্জুন, মিশা ঘোষাল, প্রিয়া আনন্দ, মনসুর আলি খান প্রমুখ।

নেট ঘেঁটে জানা যায়, অ্যাকশন থ্রিলারধর্মী ‌‘লিও’ সিনেমার কাহিনি এগিয়েছে পারিবারিক একটি গল্পে। যেখানে স্ত্রী-কন্যাকে রক্ষা করতে নানা ধরনের সমস্যার মোকাবিলা করতে হয় নায়ককে। গল্পে বিজয়কে দেখা যাবে একটি চকলেট ফ্যাক্টরি চালাতে। কিন্তু হঠাৎ ডাকাতরা আক্রমণ করে সেই গ্রামে। শতশত মানুষকে হত্যা করে তারা। এই ডাকাতদের বিরুদ্ধে সিংহপুরুষের মতোই লড়াইয়ে নামেন বিজয়।

এদিকে চলচ্চিত্রটি বাংলাদেশে আমদানির প্রস্তুতি চলছে। সব ঠিক থাকলে প্রায় ৩০০ কোটি রুপি বাজেটের ‌‌‘লিও’ ভারতের সঙ্গেই আগামী ১৯ অক্টোবর মুক্তি পাবে এদেশেও।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর