ইতালির রাস্তায় দুর্ঘটনা, জেলে যেতে হচ্ছে শাহরুখের নায়িকাকে?

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৪:৩৭ পিএম

গাড়ি দুর্ঘটনা ও স্বদেশ সিনেমায় শাহরুখ ও গায়ত্রী। ছবি: সংগৃহীত

‘স্বদেশ’ ছবিটির কথা মনে আছে? বলিউডের এ সিনেমায় তরুণ বিজ্ঞানী শাহরুখ খান ফিরেছিলেন গ্রামে। সেই ছবিতে নায়িকা হিসেবে দেখা গিয়েছিল গায়ত্রী যোশি। 

বহু বছর পর আবারও এই শিল্পী খবরের শিরোনামে। তবে সেটা ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার জেরে। 

ইতালির রাস্তায় ল্যাম্বরগিনি চেপে স্বামী বিবেক ওবেরয়ের সঙ্গে ঘুরছিলেন অভিনেত্রী। গতি বাড়িয়ে অন্যকে টেক্কা দিতেই নায়িকার গাড়ি ধাক্কা মারে এক ফেরারিকে। নিমেষে উল্টে যায় গাড়ি এবং আগুন ধরে যায় ফেরারিতে। ঘটনাস্থলে মৃত্যু হয় সুইস এক বৃদ্ধ দম্পতির। যদিও এই ঘটনায় খুব বেশি আঘাত পাননি গায়ত্রী কিংবা তাঁর স্বামী। কিন্তু তাঁদের গাড়িতে ধাক্কা লেগে সুইস দম্পতির মৃত্যুতেই নাকি কঠিন শাস্তি পেতে পারেন শাহরুখের নায়িকা ও তাঁর স্বামী।

গায়ত্রী ও তার স্বামী বিবেক। ছবি টাইমস অব ইন্ডিয়া থেকে নেওয়াভারতীয় সংবাদ সংস্থা সূত্রে দাবি, সার্দিনিয়া এলাকার ওই রাস্তা দিয়ে একের পর এক বিলাসবহুল গাড়ি তীব্র গতিতে পার হচ্ছিল। 
গায়ত্রীদের গাড়িটি গতি বাড়িয়ে মিনি ট্রাককে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার সময় একটি ফেরারি গাড়িতে ধাক্কা মারে। ফেরারিটিও নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সামনে থাকা মিনি ট্রাকটিকে। 

অনলাইনে প্রকাশিত একটি নতুন ছবিতে মডেল ও অভিনেত্রীকে দুর্ঘটনার পরে রাস্তায় বসে থাকতে দেখা যায়। এবং তিনি সেই সময় কাঁপতে শুরু করেন। গায়ত্রী যোশি এবং তাঁর স্বামী বিকাশ ওবেরয় সার্ডিনিয়া সুপারকার ট্যুরের সময় ইতালির সার্ডিনিয়াতে তাদের ল্যাম্বরগিনিতে ভ্রমণ করতে বেরিয়েছিলেন।

সুইস দম্পতির মৃত্যুতে সাত বছরের পর্যন্ত জেল হতে পারে গায়ত্রী ও তাঁর স্বামীর বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

প্রসঙ্গত, সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজেতাও হন গায়ত্রী। ২০০৪ সালে আশুতোষ গোয়ারিকরের ‘স্বদেশ’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে বড় পর্দায় আত্মপ্রকাশ। যদিও তার পর আর কোনও ছবিতেই দেখা যায়নি তাঁকে। শিল্পপতি তথা ওবেরয় গ্রুপের অন্যতম অংশীদার বিবেক ওবেরয়কে বিয়ে করে মুখ ফেরান অভিনয় জগত থেকে। 

ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন...
বলিউড বাদশাহ তিনি। অভিনয়ের স্বপ্ন নিয়ে একসময় পা রেখেছিলেন মায়ানগরী মুম্বাইয়ে। তখন তিনি ছিলেন নেহাতই একজন বহিরাগত, তাঁকে চিনতেন হাতেগোনা কয়েকজন। তবে আজ শুধু ভারতে নয়, গোটা বিশ্বের মানুষ চেনেন...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর